April 9, 2026, 1:36 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

শনিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

শনিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠিত হবে আগামি শনিবার ২ ডিসেম্বর (১২ই রবিউল আউয়াল)। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান। সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচি প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তসমুহের মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রদান, সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় পতাকা ও ‘কালিমা তায়্যিবা’ খচিত ব্যানার ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ ট্রাফিক আইল্যান্ড ও লাইট পোষ্টে প্রদর্শন করা। এছাড়াও পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওইদিন রাতে সরকারি ভবনসমূহ ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাসমূহে আলোক সজ্জার ব্যবস্থা করা হবে। সভায় গৃহীত সিদ্ধান্তে বলা হয়, এ দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হবে। এছাড়া, হযরত মুহাম্মদ (সা.) এর জীবনীর ওর পক্ষকাল ব্যাপী আলোচনা সভা ও মাহফিলসহ বিশেষ কর্মসূচি গ্রহণ করা হবে। পাশাপাশি সারাদেশে বিভাগ/জেলা/উপজেলা/সিটি করপোরেশন/পৌরসভা/সশস্ত্র বাহিনী বিভাগ/বেসরকারি সংস্থাসমূহে হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও কর্মের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানের কর্মসূচি গ্রহণেরও সিদ্ধান্ত গৃহীত হয়। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে দিবসটির যথাযোগ্য গুরুত্ব তুলে ধরে বিশেষ অনুষ্ঠান সম্প্র্রচার করা হবে। বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে শিশুদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল/কারাগার/সরকারি শিশু সদন/বৃদ্ধ নিবাস/মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনসমূহে যথাযথভাবে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালন করবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রক্ষার্থে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়াসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর