April 8, 2026, 6:35 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

যেখানে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যেখানে জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া যাবে সেখানেই অভিযান চলবে: স্বরাষ্ট্রমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যেখানেই জঙ্গির সন্ধান পাওয়া যাবে, সেখানেই অভিযান চালাবে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জ সদরের চর আলাতলীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এর আগে অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার থেকে আসা ১০ লাখ রোহিঙ্গা এখন বাংলাদেশে অবস্থান করছে। তারা যেন নিরাপদে দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে জন্য সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, মানবপাচার একটি আন্তর্জাতিক সমস্যা। যথাযথ শিক্ষার অভাবসহ বেশকিছু সমস্যা মানবপাচার সম্পূর্ণ বন্ধের পথে অন্তরায়। এটি সমাধানে সরকার সর্বাত্মক কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর