April 9, 2026, 8:47 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সিরিয়ার রুশ বিমান হামলায় শিশুসহ নিহত ৫৩

সিরিয়ার রুশ বিমান হামলায় শিশুসহ নিহত ৫৩

mostbet

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, সিরিয়ার পূর্বাঞ্চলে রুশ বিমান হামলায় ২১ শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। তাদের দাবি, দের জর প্রদেশের আল শাফহর গ্রামে হামলা চালিয়েছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রদিবেদনে বলা হয়, ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, গত রোববার সকালের এই হামলায় প্রথমে ৩৪ জন নিহতের কথা বলা হয়। পরে আরও মরদেহ উদ্ধারের পর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫৩। সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেন, সারাদিন ধরে উদ্ধার অভিযান চালানো হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। দেইর আল জরেই আইএস তার শেষ ঘাঁটি ধরে রেখেছে। দেইর আয-জর প্রদেশের ফোরাত নদীর তীরবর্তী এলাকায় এখনও আইএসের তৎপরতা রয়েছে এবং সিরিয়ার সরকারি সেনা ও মিত্র যোদ্ধারা এসব এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। এ লড়াইয়ে সরকারি সেনা ও মিত্র যোদ্ধাদের সহায়তা করার জন্য রুশ বিমান থেকে হামলা চালানো হয় বলে দাবি করেছে রাশিয়া। এর আগেও চলতি মাসে কয়েক বার বোমা হামলা চালিয়েছে রাশিয়ার এসব দূরপাল্লার বিমান।

Share Button

     এ জাতীয় আরো খবর