April 13, 2026, 9:59 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করেছে: আইজিপি

স্থানীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করেছে: আইজিপি

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বিগত নয় বছরে যতগুলো স্থানীয় সরকারের নির্বাচন হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করেছে। গতকাল সোমবার শরীয়তপুর পুলিশ লাইনসে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের পুলিশপ্রধান এ কথা বলেন। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জেলা পুলিশ উইমেন সাপোর্ট সেন্টার এ সভার আয়োজন করা হয়। আইজিপি আরো বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মতে তাদের অধীনে থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করছি। আগামি রংপুর সিটি করপোরেশন নির্বাচনসহ যে কোনো নির্বাচন যাতে সুষ্ঠুভাবে ভোটাররা যাকে খুশি তাকে নিরাপদে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করব। যে অপরাধ করবে তাকে আইনের আওতায় আনা হবে। এতে ছাত্রলীগ ও ছাত্রদল নেই। প্রতিটি ঘটনায় আইনের আওতায় এনেছি। অনুষ্ঠানে ঢাকা রেঞ্জ ও মেট্রোপলিটন নারী পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নারী পুলিশ সদস্যরা পুলিশ মহাপরিদর্শকের কাছে বিভিন্ন দাবিদাওয়া উপস্থাপন করেন। আইজিপির পক্ষ থেকে নারী পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সভাপতি ও পুলিশ উপমহাপরিদর্শক মিলি বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আইজিপির স্ত্রী ও পুলিশ নারী কল্যাণ সংস্থা (পুনাক) সভানেত্রী শামসুন্নাহার রহমান, শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

Share Button

     এ জাতীয় আরো খবর