March 25, 2026, 12:24 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নিত্য ব্যবহার্য জিনিসে বিষ

নিত্য ব্যবহার্য জিনিসে বিষ

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

প্রতিদিন যেসব জিনিস ব্যবহার করা হচ্ছে তা হতে পারে বিষাক্ত।

ঘরের ব্যবহৃত বিভিন্ন জিনিসের রাসায়নিক উপাদান থাকে। যেগুলোর ব্যবহার হতে পারে শরীরের জন্য ক্ষতিকর।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইট এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে এরকম কয়েকটি পণ্যের তালিকা এখানে দেওয়া হল।

সুগন্ধি ও বডি স্প্রে: সুগন্ধি বা বডি স্প্রে প্রতিদিনই ব্যবহার করা হয়। পছন্দের সুগন্ধির কারণে হতে পারে রাসায়নিক ক্ষতি। অনেকের সুগন্ধি বা বডি মিস্টের কারণে অ্যালার্জি ও মাথা ব্যথার সমস্যা দেখা দিতে পারে।

ডিটারজেন্ট পাউডার: ময়লা কাপড় পরিষ্কার করতে ডিটারজেন্ট ব্যবহৃত হয় ঠিকই কিন্তু এতে আছে ক্ষতিকারক রাসায়নিক উপাদান। এর সংস্পর্শে আসলে তা সহজেই ত্বকে শোষিত হয় এবং অ্যালার্জির সমস্যা তৈরি করতে পারে। তাই ডিটারজেন্ট দিয়ে পরিষ্কারের পর কাপড় আবার ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিতে হবে।

এয়ার ফ্রেশনার: বাড়িতে অতিথি আসার আগে এয়ার ফ্রেশনার ব্যবহার করছেন! তবে মনে রাখা উচিত যে, এতে আছে ক্ষতিকারক রাসায়নিক উপাদান। তাই ঘরে বায়ু চলাচলের সুব্যবস্থা থাকা উচিত।

প্লাস্টিকের পানির বোতল: পানি রাখতে কাচের বোতল ব্যবহার করুন। কারণ প্লাস্টিকের বোতলে বিষাক্ত রাসায়নিক উপাদান থাকে যা শরীরের ক্ষতি করে।

লিপস্টিক: পছন্দের লিপস্টিক ছাড়া যারা বাইরে বের হন না থাদের জন্য রয়েছে দুঃসংবাদ। লিপস্টিকে ক্ষতিকারক রাসায়নিক উপাদান থাকার সম্ভাবনা বেশি এবং তা ত্বকের জন্য মোটেও ভালো নয়। তাই সংরক্ষক মুক্ত ও ভেষজ উপাদানের পণ্য ব্যবহার করা উচিত।

বিলের কাগজ: খেয়াল করে দেখবেন দোকানের দেওয়া বেশিরভাগ কাগজের বিল পাউডার ধরনের উপাদান থাকে, ধরলে মনে হয় আঙুলে কোনো গুঁড়া লাগছে, যাকে বলে ‘বিপিএ’। এই রাসায়নিক উপাদান ত্বকে শোষিত হয় এবং এর সঙ্গে ত্বকের নানা রকমের রোগ হওয়ার পাশাপাশি হরমোন জনিত সমস্যা ও স্তন ক্যান্সারের সম্ভাবনা থাকে।

নন-স্টিক পাত্র: রান্নার জন্য নন-স্টিক পাত্র দ্রুত জনপ্রিয়তা পেলেও এর ক্ষতির দিকটাও মাথায় রাখতে হবে। মনে রাখবেন, বেশিক্ষণ উচ্চ তাপে রান্না করলে এর কোটিং গলে গিয়ে বিষাক্ত গ্যাস বের হয়ে স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে।

Share Button

     এ জাতীয় আরো খবর