April 13, 2026, 11:57 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মহেশপুরে নাবালিকা দম্পতি আটক অতঃপর উৎকোচে মুক্তি

মহেশপুরে নাবালিকা দম্পতি আটক অতঃপর উৎকোচে মুক্তি
মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের হানিফপুর গ্রামের নাবালিকা নবদম্পতিকে পুলিশ  আটক করে নগদ নারায়ণের মধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাত্রে মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের হানিফপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের নাবালীকা কণ্যা তানিয়া, আহসান হাবীব নবদম্পতিকে হানিফপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের বাড়ি থেকে আটক করে দত্তনগর ক্যাম্পইনচার্জ এসআই মাহাফুজুর রহমান।
দুই থেকে তিন ঘন্টা পরে নগদ নারায়ণের মাধ্যমে তাকে মুক্ত করে ইউপি সদস্য মোমিন। তোফাজ্জেল হোসেন জানান, পাচ/ছয়দিন আগে একই উপজেলার তালসার গ্রামের বাশার বিশ্বাসের ছেলে আহসান হাবীবের সহিত তানিয়াকে সামাজিক বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়।
দুই/ তিন তানিয়া শ্বশুর বাড়ি থাকার পর মেয়ে জামাইকে নিজের বাড়িতে নিয়ে আসে। তানিয়া এবার এসএসসি পরীক্ষার্থী ও নাবালীকা হওয়ায় দেশের প্রচলিত আইন অনুযায়ী রেজিষ্ট্রি বিবাহ করা সম্ভব নয়। তানিয়ার বাবার বাড়িতে নবদম্পতি আছে এমন সংবাদ পেয়ে গত শুক্রবার দিবাগত রাত্রে তাদেরকে তোফাজ্জেলের বাড়ি হতে তুলে নিয়ে আসে। রাতের আধারে উভয় পরিবারের মধ্যে পুলিশের সাথে গোপন সমযতায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এবিষয়ে দত্তনগর ক্যাম্পইনচার্জ এসআই মাহাফুজুর রহমানের কাছে জানতে চাইলে,  তিনি বলেন গিয়েছিলাম,  কিন্তু কাউকে পাইনি। ইউএনও কামরুল ইসলাম বলেন, এবিষয়ে আমি ক্লিয়ার না, আমি কোন মতামত দিতে পারব না। মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, বিষয়টি ইউপি চেয়ারম্যান ও মেম্বরের মাধ্যমে জানতে পেরেছি আমরা আইনগত ব্যবস্থা নেব। উল্ল্যেখ্য, প্রতিদিনই চলছে দত্তনগর পুলিশ ক্যাম্পে নিয়মিত গ্রেফতার বাণিজ্য।
Share Button

     এ জাতীয় আরো খবর