April 13, 2026, 2:45 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

খুলনার ট্রেন চলাচল শুরু

খুলনার ট্রেন চলাচল শুরু

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে বন্ধ হওয়ার নয় ঘণ্টা পর খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল শুরু ফের শুরু হয়েছে।

চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধারের পর বিকাল সোয়া ৩টার দিকে চলাচল স্বভাবিক হয়েছে।

এদিকে, এ ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশন এ দুর্ঘটনা ঘটে।

আনোয়ার হোসেন জানান, পাকশী থেকে আসা উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনা কবলিত ট্রেন দুটি উদ্ধার করা হয় বিকাল ৩টার দিকে। দুর্ঘটনার কারণ উদঘাটনে পাকশী রেলওয়েল বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিলকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যদের নাম জানা যায়নি।

সকালে ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা রেলইয়ার্ডে ঢোকার আগে ভুল সিগনালিংয়ের কারণে দর্শনা হল্ট স্টেশন অভিমুখে ঢুকে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এরপর খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তবে ঢাকা-কলকাতাগামী মৈত্রী ট্রেনলাইনে কোনো সমস্যা না থাকায় এ ট্রেন চলাচল স্বাভাবিক থাকে।

Share Button

     এ জাতীয় আরো খবর