April 9, 2026, 12:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

দর্শনায় দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার যোগাযোগ বন্ধ

দর্শনায় দুই ট্রেনের সংঘর্ষ, খুলনার যোগাযোগ বন্ধ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গার দর্শনায় দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের পর খুলনার সঙ্গে ঢাকা, রাজশাহী ও চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন।

চুয়াডাঙ্গার স্টেশন মাস্টার আনোয়ার হোসেন সাদাত জানান, গতকাল শনিবার ভোরে দর্শনা হল্ট স্টেশন এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকে খুলনা-ঢাকা, খুলনা-রাজশাহী, খুলনা-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

আনোয়ার হোসেন বলেন, ফরিদপুর থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেন দর্শনা রেলইয়ার্ডে ঢোকার আগে ভুল সিগনালিংয়ের কারণে দর্শনা হল্ট স্টেশন অভিমুখে ঢুকে পড়ে। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আনোয়ার হোসেন আরও জানান, পরে দুর্ঘটনাস্থল থেকে তেলবাহী ট্রেনটি সরিয়ে নেওয়া সম্ভব হলেও বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রেনের বগি সরানো সম্ভব হয়নি।

“উদ্ধারকাজ শুরু হয়েছে। কতক্ষণে উদ্ধারকজ শেষ হবে তা বলা যাচ্ছে না। শেষ না হওয়া পর্যন্ত এ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে।”

তবে ঢাকা-কলকাতাগামী মৈত্রী ট্রেনলাইনে কোনো সমস্যা না থাকায় সকাল ১১টায় মৈত্রী ট্রেন কলকাতার উদ্দেশে চুয়াডাঙ্গা অতিক্রম করেছে বলে তিনি জানান।

দুর্ঘটনায় আহতদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর