March 24, 2026, 9:10 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চুলের যত্নে ডিম-লেবু

চুলের যত্নে ডিম-লেবু

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

রুক্ষ চুল, আর মাথা ভর্তি খুশকি নিয়ে বিরক্ত হচ্ছেন? ঋতু চেঞ্জ হলে ত্বকেও পরিবর্তন আসে এটাই স্বাভাবিক। বিরক্ত হওয়ার কিচ্ছু নেই। প্রয়োজন একটু বাড়তি যত্ন। ঘরে থাকা ডিম আর লেবু দিয়ে সেরে ফেলতে পারবেন সেই বাড়তি যত্ন।

একটি লেবুর রসে কুসুম গরম নারকেল তেল মিশিয়ে প্রথমে মাথার ত্বকে ভালো মতো ঘসে নিন। এরপর একটি ডিমের সঙ্গে এক টেবিল চামচ মধু, এক টেবিল চামচ দই, আধ চা চামচ নারকেল তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এই প্যাক চুলে ভাল করে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। এই প্যাক লাগালে চুলের রূক্ষতা দূর হবে। এবং খুসকি দূর হবে।

অনেকে ডিমের গন্ধ ভীষণ অপছন্দ করেন। তারা ডিমের প্যাক লাগিয়ে চুল ধুয়ে ফেলার পর সুগন্ধী লেবুর রস মাথায় দিয়ে চুল ধুয়ে ফেলতে পারেন। এতে ডিমের গন্ধ চলে যাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর