April 9, 2026, 3:03 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আর্জেন্টিনার হারানো ডুবোজাহাজে বিস্ফোরণ, নাবিকদের বেঁচে না থাকার আশঙ্কা

আর্জেন্টিনার হারানো ডুবোজাহাজে বিস্ফোরণ, নাবিকদের বেঁচে না থাকার আশঙ্কা

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

৪৪জন ক্রু নিয়ে আর্জেন্টিনার ডুবোজাহাজ ‘এরে সান হুয়ান’ একসপ্তাহেরও বেশি সময় ধরে নিখোঁজ থাজার পর তাতে বিস্ফোরণের শব্দ পাওয়ার পর নাবিকদের কারো বেঁচে থাকার আশা ক্ষীণ হয়ে পড়েছে। কয়েকটি দেশের আকাশ ও নৌ সেনারা মিলেও সেটি উদ্ধার করতে ব্যাপক অভিযান শুরু করার পর পারমাণবিক ডুবোজাহাজ নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান জানিয়েছে জাহাজটি থেকে প্রচ- এক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এ খবরে নিখোঁজ নাবিকদের স্বজনরা ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন।

দক্ষিণ আটলান্টিকে ডুবোজাহাজটির বিস্ফোরণের আওয়াজ প্রথম ধরা পড়ে নিউক্লিয়ার সাবমেরিন নিয়ে কাজ করে এমন একটি আন্তর্জাতিক সংস্থার কাছে। আর্জেন্টিনার নৌবাহিনীর ক্যাপ্টেন এ্যান্টিক বালভি জানিয়েছেন, নিখোঁজ ওই ডুবোজাহাজ থেকে সর্বশেষ সঙ্কেত পাঠানোর কাছাকাছি সময়ে বিস্ফোরণের শব্দটি শোনা যায়। গত সপ্তাহে দক্ষিণ আটলান্টিক শহরে নিউক্লিয়ার টেস্টের পর্যবেক্ষণের তথ্য থেকে আমরা জানতে পারি যে অস্বাভাবিক সিঙ্গুলার একটি প্রচ- আওয়াজ পাওয়া গেছে। তবে সে শব্দ নিউক্লিয়ার বিস্ফোরণের শব্দের মত নয়। ওই একই এলাকায় প্রচ- শব্দের আওয়াজ পাওয়ার কথা মার্কিন এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ৮দিন আগে এ ডুবোজাহাজটি নিখোঁজ হওয়ার ঘন্টা খানেকের পর যে আওয়াজ পাওয়ার কথা বলা হচ্ছে তাতে জাহাজটির নাবিকদের স্বজরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এমনকি দেশটির নৌবাহিনী মিথ্যা তথ্য দিয়েছে বলেও কেউ কেউ দোষারোপ করছেন। ডুবোজাহাজটি হারিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য সহ ডজনখানেক দেশ তা উদ্ধারে কাজ করছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর