April 8, 2026, 5:00 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মিশরে মসজিদে বোমা ও বন্দুক হামলায় নিহত ২৩৫

মিশরে মসজিদে বোমা ও বন্দুক হামলায় নিহত ২৩৫

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

mostbet

মিশরের উত্তর সিনাই উপত্যকায় এক মসজিদে জুমার নামাজের সময় বোমা এবং বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জন পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক।

২৪ নভেম্বর শুক্রবার জম্মার নামাজের সময় এ ঘটনা ঘটে। খবর আল জাজিরা’র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে মিশরের গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আল-আরিশের কাছে বির-আল আবেদ শহরের আল রাওদাহ মসজিদে এ হামলা হয়।

একটি খবরে বলা হয়, জঙ্গিরা চারটি বাহনে করে এসে নামাজরতদের ওপর গুলি চালায়। তবে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হামলা থেকে বেঁচে যাওয়া কয়েকজনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো লিখেছে, মানুষ যখন ছুটে পালানোর চেষ্টা করছিল, তখন তাদের ওপরও গুলি চালানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা কয়েকটি ছবিতে মসজিদের মেঝেতে সারি সারি মৃতদেহ এবং রক্তমাখা জামাকাপড় পড়ে থাকতে দেখা যায়। আহতদের হাসপাতালে নিতে মসজিদের প্রবেশপথে দেখা যায় অ্যাম্বুলেন্সের সারি।

হামলার ঘটনাটি নিয়ে মিশরের প্রেসিডেন্ট ফাত্তাহ আল-সিসি নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন বলে জানানো হয়েছে টিভি সম্প্রচারে।

সাম্প্রতিক বছরগুলোতে মিশরে জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। ২০১৩ সালের জুলাইয়ে সেনাবাহিনী ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলার ঘটনা বেড়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর