April 8, 2026, 3:42 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

রোহিঙ্গা প্রভাবে পর্যটন মৌসুমেও পর্যটক শূন্য : কক্সবাজার ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা

রোহিঙ্গা প্রভাবে পর্যটন মৌসুমেও পর্যটক শূন্য : কক্সবাজার ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা
দিদারুল আলম সিকদার কক্সবাজার প্রতিনিধি

mostbet

Image result for কক্সবাজার ক্ষতির মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা

প্রতি বছর পহেলা সেপ্টেম্বর দেশে পর্যটন মৌসুম শুরু হয়। কিন্তু এ বছর মৌসুম শুরুর দুই মাস পেরিয়ে গেলেও কক্সবাজারে দেখা নেই দেশি-বিদেশি পর্যটকের।
শত শত হোটেল-রেস্টুরেন্টের মালিক কোটি কোটি টাকা বিনিয়োগ করেছেন ব্যবসায়। শেফ থেকে শুরু করে বয়-বেয়ারার পেছনে অগ্রিম বেতন, প্রতিষ্ঠানের সংস্কারসহ অন্যান্য ক্ষেত্রে যে টাকা ব্যয় হয়েছে তা আদৌ উঠে আসবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। চলতি বছর আশানুরূপ পর্যটক না আসায় কক্সবাজারের পর্যটন ব্যবসায় ধস নেমেছে বলে মনে করছেন মালিকরা। এ ক্ষেত্রে উখিয়া ও টেকনাফে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থানই একমাত্র কারণ বলে জানান তারা। রোহিঙ্গা সংকটের কারণে পর্যটন নগর কক্সবাজারের প্রতি পর্যটকদের আগ্রহ কমে গেছে বলে মনে করা হচ্ছে। যদিও রোহিঙ্গাদের অবস্থান কক্সবাজার মূল শহর থেকে ৪০ কিলোমিটার দূরে। তার পরও তাদের অবস্থান নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন দেশি-বিদেশি পর্যটকরা। তারপরও রোহিঙ্গাদের আগমনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে কক্সবাজারের পর্যটন শিল্পে। পর্যটন মৌসুম শুরুর দুই মাস পার হলেও পর্যটক শূন্য সমুদ্র সৈকত।
মৌসুমের শুরুতে কাংকিত পর্যটক না আসায় ক্ষতির শঙ্কিত ব্যবসায়ীরা। সংশ্লিষ্টরা বলছেন, রোহিঙ্গাদের কারণে নিরাপত্তা আতংকে পর্যটকরা কক্সবাজারমুখী হচ্ছে না। তবে পর্যটকদের নিরাপত্তায় সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে বলে দাবি টুরিস্ট পুলিশের।
সাগরপাড়ে শান্ত ঢেউয়ের সাথে হিমেল হাওয়া জানান দিচ্ছে শীত আসছে। অন্যান্য বছর হাল্কা শীত পড়ার সঙ্গে সঙ্গে দেশ ও দেশের বাইরের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসলেও এবারের চিত্র ভিন্ন। পর্যটন মৌসুম শুরুর একমাস পার হলেও আশানুরূপ পর্যটকের দেখা নেই পর্যটন শহরে।
অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়কে পর্যটন মৌসুম ধরে আশায় বুক বাঁধেন সাগর পাড়ের ব্যবসায়ীরা। কিন্তু সৈকত পর্যটক শূন্য থাকায় ছাতা, বিচ বাইক, ফটোগ্রাফার, বার্মিজ মার্কেটের ব্যবসায়ী থেকে শুরু করে রেস্তোরা ও হোটেল মোটেলের ব্যবসায়ীরা দুশ্চিন্তায় পড়েছেন।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, ‘ প্রতি বছর এই সময়ে ২০ হাজার টাকা আয় হলেও, এ বছর দিনে একশ টাকা আয় করতে কষ্ট হচ্ছে। রোহিঙ্গারা আসার কারণে এখানে পর্যটক নাই, আমরা মাথায় হাত দিয়ে বসে আছি।’
বার্মিজ মার্কেটের ব্যবসায়ীরা জানান, পর্যটকরা কখন আসবে, এই আসায় আমরা বসে আছি। পর্যটকরা না আসায়, আমাদের বেচা-বিক্রি কম। তাই একটু চলতে কষ্ট হচ্ছে।
অন্যদিকে কক্সবাজার হোটেলের এক কর্মকর্তা জানান, সাধারণত সেপ্টমবর-অক্টোবরের দিকে হোটেলগুলোতে পর্যটকদের বেশ চাপ থাকে। রোহিঙ্গা ইস্যুর কারণে আমাদের এই বছর ২০ পার্সেনও বুকিং নাই।
মূলত রোহিঙ্গা সমস্যার কারণে নিরাপত্তা নিয়ে শঙ্কায় থাকায় পাশাপাশি সৃষ্ট নানা কারণেই বর্তমানে পর্যটকরা কক্সবাজারমুখী হচ্ছে না বলে মনে করছেন মোটেল মালিক সমিতি এ নেতা।
কক্সবাজারের মোটেল মালিক সমিতির প্রচার সম্পাদক আবু তালেব শাহ বলেন, টুরিস্ট পুলিশ ও জেলা পুলিশ আরেকটু বাড়িয়ে দেন তাদের তৎপরতা। তাহলে আমাদের পর্যটকরা নিরাপত্তা অনুভব করলে; পর্যটন ব্যবসায় আমরা আরো লাভবান হতে পারবো।
কোন রোহিঙ্গাকে সৈকতসহ পর্যটন এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না উল্লেখ করে পর্যটকদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, ‘যারা ট্যুরিস্ট আসবে, তাদের নিরাপত্তায় আমরা সচেষ্ট আছি। আর সমুদ্র সৈকতে যাতে কোন রোহিঙ্গা প্রবেশ করতে না পারে। সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে আছি।
গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি কাজী রাসেল আহম্মদ নোবেল জানান, গত বছর অক্টোবরে কক্সবাজারে ভ্রমণে এসেছিলেন দুই লাখের বেশি পর্যটক। যা এবছর নেমে এসেছে ১০ হাজারে। এছাড়া প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ থাকাও পর্যটক কমার বড় কারণবলেছেন সংশ্লিষ্টরা।

Share Button

     এ জাতীয় আরো খবর