April 12, 2026, 8:22 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

শার্শার পাইলট হাইস্কুল প্রধান শিক্ষক কর্তৃক ছাত্র প্রহৃত

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

শার্শা সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক নবম শ্রেনীর ছাত্র মেহেদী হাসান সাগর(১৫)কে পেটানোর অভিযোগ উঠেছে। স্কুল ড্রেস না পরার কারনে এ ঘটনা ঘটানো হয়েছে বলে ছাত্র সাগর জানান। সোমবার সকালে সাগর স্কুলে গেলে প্রধান শিক্ষক এ ঘটনা ঘটান। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী রয়েছে।ইট ভাটার শ্রমিক মহিনুর রহমান সাংবাদিকদের বলেন, স্কুল ড্রেস বানানোর জন্য সাত দিনের সময় দেয় তার ছেলেকে শিক্ষকরা। দুই দিন যেতে না যেতেই শুধুমাত্র স্কুল ড্রেসের শার্ট পরে স্কুলে যাওয়ার কারনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্লাস রুম থেকে ডেকে নিয়ে স্কুলের ল্যাব রুমের মধ্য অমানবিক নির্যাতন করে। এর আগে অনেক ছাত্রকে এভাবে মারধরের অভিযোগ উঠেছে এই স্কুলের প্রধান শিক্ষকের শহিদুল ইসলামের নামে।ছাত্রের পিতাঃ মহিনুর রহমান জানান, তার ছেলেকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডলের কাছে নিয়ে যায়। ছাত্রের শরীরে তিনি আঘাতের চিহ্ন দেখতে পান। এ ব্যাপারে তিনি প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন বলে ছাত্রের পিতা মাতাকে আশ্বাস্থ করেন। মেহেদী হাসান সাগর নবম শ্রেনীর মানবিক শাখার ছাত্র। মেহেদী হাসান বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।এ বিষয়ে প্রধান শিক্ষক এর কাছে মুঠো ফোনে কথা বললে তিনি বলেন, সোমবার আমি স্কুলের কোন রুমে প্রবেশ করি নাই। এই কথা টুকু বলে তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। তার পরেও অনেকবার ফোন দেওয়ার পরেও তিনি ফোন রিসিভ করেনি।এধরনের শিক্ষকদের অমানবিক নির্যাতনের কারনে অন্য ছাত্র-ছাত্রীরাও স্কুল বিমুখ হয়ে পড়েছে বলে অনেক অভিভাবকরা জানিয়েছেন।উল্লেখ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম দুর্নীতির কারনে ইতিপূর্বে জেল-হাজত খেটেছেন। এছাড়া তার বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থী পেটানোর অভিযোগ রয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৫ ফেব্রুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর