March 25, 2026, 12:38 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যে ৫ খাবার গ্যাস্ট্রিক দূর করে

যে ৫ খাবার গ্যাস্ট্রিক দূর করে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

খাদ্যাভ্যাসের অনিয়ম গ্যাস্ট্রিকের অন্যতম কারণ। বুক জ্বালা কিংবা বদহজমের মতো উপসর্গ দেখা দেয় অ্যাসিডিটি কিংবা গ্যাস্ট্রিক হলে। হঠাৎ গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিলে কয়েকটি খাবার খেতে পারেন তাৎক্ষণিকভাবে। দূর হবে বুক জ্বালা। তবে প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। কলা

যদি হজমের সমস্যা ও বুক জ্বালা দেখা দেয়, তাহলে কলা খেতে পারেন। কারণ এতে অ্যাসিডের পরিমাণ কম থাকে। খাদ্যনালীতে যে যন্ত্রণা তৈরি হয়, তা কমাতে সাহায্য করে কলা। এ ছাড়া কলাতে প্রচুর পরিমাণে আঁশ থাকায় এটি হজম শক্তি বাড়ায় ও বদহজমের সমস্যা দূর করে।

ওটমিল

ব্রেকফাস্টে ওটমিল বেশ আদর্শ এক খাবার। এতে আছে প্রচুর আঁশ। আপনার বুক জ্বালা বা অ্যাসিডিটি হলে ওটমিল খেতে পারেন। এটি পাকস্থলী থেকে অতিরিক্ত অ্যাসিড শুষে নেয়।

আদা

অ্যাসিডিটি দূর করতে পারে আদা। আদাসহ ব্ল্যাক টি পান করুন অথবা কুচি কুচি করে কাঁটা আদা খেতে পারেন।

সবুজশাকসবজি

পালং শাকসহ বিভিন্ন সবুজ শাক যদি আপনার প্রিয় হয়, তাহলে তা খুব ভালো খবর। কারণ এসব সবুজ শাক শরীরের জন্য যেমন উপকারী, তেমনি এগুলোতে থাকা অ্যালকেইন পাকস্থলীর অ্যাসিড কমিয়ে বদহজম দূর করতেও কার্যকর।

দই

পাকস্থলী ঠা-া রাখতে দই বেশ কার্যকর। এতে থাকা উপকারী ব্যাকটেরিয়া প্রোবায়োটিকস হজম শক্তি বৃদ্ধি করে। এভাবে অ্যাসিডিটি বা বুকজ্বালা দূর করে দই।

Share Button

     এ জাতীয় আরো খবর