April 7, 2026, 10:12 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিএনপির জনপ্রিয়তা থাকলে উপজেলা নির্বাচনে এসে প্রমাণ করুক: হানিফ

বিএনপির জনপ্রিয়তা থাকলে উপজেলা নির্বাচনে এসে প্রমাণ করুক: হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির যদি জনপ্রিয়তা থাকে তাহলে তারা উপজেলা নির্বাচনে এসে তা প্রমাণ করুক। এই নির্বাচনে যদি বিএনপি অংশগ্রহণ না করে তবে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটিতে আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হানিফ বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশবিরোধী ও পাকিস্তানের এজেন্ট। দেশের মানুষের জন্য আপনারা কি করেছেন যে মানুষ আপনাদের ভোট দেবে? দেশের কল্যাণের জন্য, জনগণের জন্য আপনারা কিছুই করেননি। তাই জনগণ আপনাদের ভোট দেয়নি। এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, যুবলীগ নেতা সেলিম হাসান দিনার প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর