March 15, 2026, 5:32 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

দুই নাটকে একসঙ্গে তারা

দুই নাটকে একসঙ্গে তারা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

চলচ্চিত্রের পাশাপাশি এখন ছোটপর্দাতেও নিয়মিত ব্যস্ত ইমন। অন্যদিকে অভিনেত্রী বাঁধন মাঝে বিরতি শেষে শুটিং নিয়ে ঠিক আগের মতোই যেন ব্যস্ততায় ফিরেছেন। সম্প্রতি এই দুজন জনপ্রিয় অভিনয়শিল্পীকে নিয়ে নির্মাতা কাজী সাইফ নির্মাণ করলেন তার দুটি নতুন নাটক।

‘নিরুদ্দেশ ভালোবাসা’ ও ‘অদ্ভুত মায়াজাল’ শিরোনামে নাটকগুলো গল্প লিখেছেন সৈয়দ ইকবাল। এর আগে ২০১৫ সালে একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছিলেন তারা। এরপর দীর্ঘ বিরতির পর আবারো একসাথে অভিনয় করলেন তারা।

তিনমাস পর ফেরা ও নাটকটি প্রসঙ্গে বাঁধন বলেন, ‘তিনমাস পর ক্যামেরার সামনে দাড়ালাম। এখন  থেকে ফের নিয়মিত কাজ করব। দুটি নাটকের গল্পই দারুন। আমি আর ইমন কাজ করলাম। ব্যক্তি জীবনেও ইমন আমার ভালো বন্ধু। ওর সঙ্গে কাজের বোঝাপড়াটাও ভালো। তাই কাজ করে  ভালো লেগেছে।’

ইমন বলেন, ‘অনেকদিন পর  বাঁধনের সঙ্গে দুটি নাটকে কাজ করলাম। গল্পের প্রয়োজনেই আমরা জুটি হয়েছি। দারুন ভালো দুটি কাজ।  আশা করি দর্শকরা নাটক দুটি  দেখে আনন্দ পাবেন।’

Share Button

     এ জাতীয় আরো খবর