March 15, 2026, 5:20 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

নতুন একটি স্বপ্নপূরণ

নতুন একটি স্বপ্নপূরণ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

তার স্বপ্ন ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার সঙ্গে অভিনয় করার। সেই স্বপ্নপূরণ হয়েছিল শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘তোমার কাছে ঋণী’ চলচ্চিত্রে অভিনয় করার মধ্যদিয়ে। এবার আরো একটি স্বপ্নপূরণ হতে যাচ্ছে তার। চলচ্চিত্রের আরেক বিশিষ্ট অভিনেত্রী সুচরিতার সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সাইমন। আর সেই স্বপ্নপূরণে এগিয়ে এসেছেন নির্মাতা বদিউল আলম খোকন। এ পরিচালকের নতুন চলচ্চিত্র ‘আমার মা আমার বেহেস্ত’-এ সুচরিতার ছেলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সাইমন সাদিককে।

আজ ‘আমার মা আমার বেহেস্ত’ চলচ্চিত্রের শুটিং শুরু হতে যাচ্ছে। সাইমন বলেন, আমার খুউব ইচ্ছে ছিল ববিতা ম্যাডামের সঙ্গে

একই চলচ্চিত্রে অভিনয় করার। সেই স্বপ্নপূরণ করেছিলেন লিটন ভাই। এবার সুচরিতা ম্যাডামের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছি। তিনিও অনেক বড় মাপের একজন শিল্পী। আমি সবসময়ই সিনিয়রদের সঙ্গে

একই ফ্রেমে অভিনয় করতে দারুণ আগ্রহবোধ করি। কারণ তাদের কাছে অভিনয়ের অনেক কিছুই শেখার থাকে। সময়টাকে আমি কাজে লাগানোর চেষ্টা করি শুধু অভিনয় করেই নয়, গল্প করেও।

Share Button

     এ জাতীয় আরো খবর