March 15, 2026, 6:50 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

এবার অভিনয়ের মুগ্ধতা ছড়াবেন…

এবার অভিনয়ের মুগ্ধতা ছড়াবেন…

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

দর্শকপ্রিয় অভিনেত্রী রুনা খান এবার তার অভিনয়ের মুগ্ধতা ছড়াবেন নিজের অভিনীত প্রথম সিনেমা দিয়ে। সাজেদুল আউয়াল পরিচালিত এ সিনেমার নাম ‘ছিটকিনি’। এতে ময়মনা নামের কেন্দ্রীয় চরিত্রের মধ্য দিয়ে প্রথমবারের মতো সিনেমার পর্দায় দেখা যাবে রুনা খানকে। ময়মনা একজন পাথর শ্রমিক। তার জীবনের গল্পকে উপজীব্য করেই নির্মিত হয়েছে ‘ছিটকিনি’ চলচ্চিত্রটি। যদিও বেশ আগেই চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

কিন্তু মুক্তির জন্য প্রতীক্ষায় ছিলেন রুনা। কারণ এরইমধ্যে পরবর্তী সময়ে তার অভিনীত ‘হালদা’ এবং ‘গহীন বালুচর’ মুক্তির জন্য তারিখও চূড়ান্ত হয়ে গেছে। কিন্তু মন খারাপ ছিল রুনার তার অভিনীত প্রথম চলচ্চিত্র নিয়ে। তবে গেল শনিবার তিনি যখন শুনতে পেলেন অবশেষে আগামি ২৪শে নভেম্বর মুক্তি পাচ্ছে ছবিটি তখন দারুণ আনন্দ এসে ভর করে তার

হৃদয়ে। তিনি বলেন, যেহেতু ‘ছিটকিনি’ আমার অভিনীত প্রথম চলচ্চিত্র। তাই এটি নিয়ে শুরু থেকেই আমার স্বপ্ন, আশা ছিল অনেক। আমি কৃতজ্ঞ এর পরিচালক সাজেদুল ভাইয়ের কাছে। কারণ তিনি আমাকেই চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিয়েছেন। প্রথম চলচ্চিত্রে কাজ করার স্বপ্নটা তিনিই পূরণ করেছেন। এদিকে ‘ছিটকিনি’র পর আগামি ১লা ডিসেম্বর রুনা খান অভিনীত ‘হালদা’ এবং ২৯শে ডিসেম্বর ‘গহীন বালুচর’ ছবি দুটি মুক্তি পাবে।

Share Button

     এ জাতীয় আরো খবর