March 15, 2026, 4:45 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

সাহাবীদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন না

সাহাবীদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন না

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সাহাবীদের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত থাকতে বলেছেন চিত্রনায়ক, প্রযোজক ও পরিচালক অনন্ত জলিল। একসময় ব্যবসায়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ  ও অভিনয়ে ব্যস্ত থাকতে দেখা গেলেও চলতি বছর থেকে তিনি ইমান আমলে মনোনিবেশ করছেন। এখন প্রায়শই আলোচিত এ নায়ককে দেখা মেলে কোনো না কোনো ওয়াজ মাহফিলে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকেও চালাচ্ছেন ইসলামের জোর প্রচারণা। গতকাল এক ফেসবুক পোস্টে সাহাবীদের জীবনী নিয়ে অনন্ত জলিল চলচ্চিত্র নির্মাণ না করার আহবান জানান সবাইকে। তার করা ওই পোস্টটি পাঠকের জন্য তুলে ধরা হলো-

বন্ধুগণ, আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আমি আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে, আলহামদুলিল্লাহ দ্বীনের রাস্তায় চলার চেষ্টা করতেছি এবং শিখতেছি।

কিছুদিন আগে বলেছিলাম, আমি সাহাবীদের জীবনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবো। যাতে করে তরুণ প্রজন্ম আরো বেশি সাহাবীদের জীবন সমন্ধে অবগত হতে পারে। যেহেতু আমি দ্বীনের রাস্তায় নতুন, তাই আলেম ওলামাদের সাথে পরামর্শ করে জানতে পারলাম যে, সাহাবীদের জীবনী নিয়ে সরাসরি চলচ্চিত্র নির্মাণ করা জায়েজ নহে।

তবে মিডিয়ার মাধ্যমে সঠিক ইসলাম তরুণ প্রজন্মের মধ্যে প্রচার করাই আমার মূল লক্ষ্য। কারণ মিডিয়ার মাধ্যমে খুব দ্রুত তথ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেয়া যায়।

আমরা জানি, সঠিক ইসলামের জ্ঞান না থাকার কারণে কিছু পথভ্রষ্ঠ মানুষ আমাদের তরুণ প্রজন্মকে ইসলামের নামে বিপদগামী করছে। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামে সন্ত্রাসের কোনো জায়গা নেই। তাই আমি আলেম ওলামাদের সাথে পরামর্শ করে মিডিয়ার মাধ্যমে কিভাবে সঠিকভাবে ইসলাম প্রচার করা যায় তার চেষ্টা করবো ইনশাল্লাহ।

আপনারা আমার জন্য দোয়া করবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর