April 13, 2026, 2:37 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জ কলেজের ভিত্তি স্থাপন ও প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপিকে সংবর্ধনা

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে মহিমাগঞ্জ মহাবিদ্যালয়ের ৪ তলা ভবনের ভিত্তি স্থাপন ও নর্ব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান। গত ১৪ জানুয়ারী সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার মহিমাগঞ্জ ডিগ্রী মহাবিদ্যালয় প্রাঙ্গনে কলেজ পরিচালনা কমিটির সভাপতি ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক , মহিমাগঞ্জ ইউপির‘ তিন বারের সফল চেয়ারম্যান , উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ-প্রার্থী জননেতা আব্দুল লতিফ প্রধানের সভাপতিত্বে ৪ তলা একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ও নব-নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর।
শিক্ষা প্রকৌশল অধিদপ্ত কর্তৃক ৭৫ লক্ষ টাকা ব্যয়ে মহিমাগঞ্জ ডিগ্রী মহাবিদ্যালয় ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, কলেজের অধ্যক্ষ জিয়াউল হক. থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সি রেজোয়ানূল হক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গাইবান্ধা রিংকন বিশ্বাস ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সালাম প্রমূখ।

mostbet

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর