January 19, 2026, 2:56 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

এই প্রথম ছোট পর্দায়

এই প্রথম ছোট পর্দায়

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

 

এর আগে বিভিন্ন সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত টেলিভিশনের পর্দায় মুখ দেখালেও, এই প্রথম তারা এক সঙ্গে ছোট পর্দায় একটি ধারাবাহিকে অভিনয় করতে চলেছেন। ধারাবাহিকের নাম ‘শুভদৃষ্টি’। সবকিছু ঠিক থাকলে আগামি বছরের শুরুতেই কালার্স বাংলা চ্যানেলে সম্প্রচার শুরু হবে এই নতুন ধারাবাহিকের। এর কেন্দ্রীয় চরিত্রে থাকছেন গৌরব রায়চৌধুরী এবং ঐশ্বর্যা সেন। এই দুই চরিত্রের শুভানুধ্যায়ীর ভূমিকায় দেখা যাবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণাকে। জীবনের বিভিন্ন সমস্যায় গৌরব এবং ঐশ্বর্যার পাশে থাকতে দেখা যাবে এই জুটিকে।

তবে ‘শুভদৃষ্টি’ ধারাবাহিকের গল্পটা ঠিক কী রকম, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। শুধু এটুকু জানা গেছে, গল্পে কলকাতা শহরের এক প্রভাবশালী ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করবেন গৌরব। এবং শহরেরই একটি স্কুলের শিক্ষিকার চরিত্রে থাকছেন ঐশ্বর্যা। তবে প্রসেনজিৎ-ঋতুপর্ণার চরিত্র সম্পর্কে কিছুই জানাচ্ছে না চ্যানেল কর্তৃপক্ষ। সম্প্রতি শহরের একটি স্টুডিওয় শ্যুট করা হয়েছে ‘শুভদৃষ্টি’র টিজার। সেখানে গল্পের নায়ক-নায়িকার পাশাপাশি উপস্থিত ছিলেন

প্রসেনজিৎ-ঋতুপর্ণাও।

Share Button

     এ জাতীয় আরো খবর