March 11, 2026, 1:11 pm

সংবাদ শিরোনাম
আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৪

কলম্বিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৪

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় একটি বাস খাদে পড়ে অন্তত ১৪ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই স্থানীয় কৃষক। গত রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান। সাবানালারগার মেয়র সিজার কুয়াডরোস সাংবাদিকদের জানান, বাসটির চালক একটি মোটরসাইকেলকে এড়াতে দ্রুত রাস্তার একপাশে চলে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। খবর এএফপি’র। সাবানালারগা হাসপাতাল আকস্মিক এই বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা দিয়ে কুলিয়ে উঠতে পারছে না। তাই আহত বেশ কয়েকজনকে আশপাশের শহরের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে। মেয়র কুয়াডরোস বলেন, ‘আমরা খুব খারাপ সময় পার করছি। প্রকৃতি বিরূপ হয়ে উঠেছে। প্রচ- ঠান্ডার পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘বাসটিতে কতজন আরোহী ছিলেন আমরা সে ব্যাপারে নিশ্চিত নই। তবে দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কিছু লোক ছিলেন।’

Share Button

     এ জাতীয় আরো খবর