January 19, 2026, 1:38 am

mostbet
সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

টিটু রায়কে আইনি সহায়তা দিতে আইনজীবি নিয়োগ

টিটু রায়কে আইনি সহায়তা দিতে আইনজীবি নিয়োগ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
 
রংপুরে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে যার বাড়িতে আগুন দেওয়া হয়েছিল, সেই টিটু রায়কে আইনি সহায়তা দেওয়ার জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও জাতীয় হিন্দু মহাজোট সাতজন আইনজীবী নিয়োগ করেছে বলে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বনমালী পাল জানান। তিনি বলেন, আইনজীবী ছাড়াই টিটু রায়কে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা কয়েকটি সংগঠনের পক্ষ থেকে সাতজন আইনজীবী নিয়োগ করেছি। আইনজীবী কমল মজুমদার, ইন্দ্রজিৎ সরকার, বিনয়ভূষণ রায়, নরেন্দ্র সরকার, মাশরাফি মোহাম্মদ শিবলী, রিয়াজুল আবেদীন ও জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান ঐক্য পরিষদের এ নেতা। গত ১০ নভেম্বর ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে কয়েক হাজার মানুষ ঠাকুরপাড়ায় হামলা চালায়। তারা নয়টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক হামলাকারী নিহত এবং সাত পুলিশসহ ৩০ জন আহত হয়। এরআগে ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে গত ৫ নভেম্বর টিটুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন পাশের লালচাঁদপুর গ্রামের মুদি দোকানি রাজু আহমেদ। ঠাকুরপাড়ার প্রয়াত খগেন রায়ের ছেলে টিটুকে ১৪ নভেম্বর ভোরে নীলফামারী থেকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন জিজ্ঞাসাবাদের জন্য টিটুকে চারদিন রিমান্ডে নেয় পুলিশ। প্রথমদফা রিমান্ড শেষে শনিবার ফের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি এবং গঙ্গাচড়া থানার এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। দুটি মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। দুই মামলায় এ পর্যন্ত ১৮ জামায়াত নেতা-কর্মী ও তিন ইউপি সদস্যসহ ১২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
Share Button

     এ জাতীয় আরো খবর