January 19, 2026, 1:52 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

হাথুরুর অনেক অবদান ছিল আমার উন্নতির পেছনে: মাহমুদুল্লাহ

হাথুরুর অনেক অবদান ছিল আমার উন্নতির পেছনে: মাহমুদুল্লাহ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

জাতীয় দলের ‘সাবেক কোচ’ চন্ডিকা হাথুরুসিংহেকে রীতিমতো মিস করছেন জানিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং অলরাউন্ডার মাহমুদুল্লাহ বলেছেন, ‘আমার উন্নতির পেছনে তাঁর অনেক অবদান ছিল। অবশ্যই তাঁকে মিস করব।’

সোমবার রাজধানীর একটি হোটেলে এক বছরের জন্য ইউএসইডের শুভেচ্ছা দূত হিসেবে কাজের চুক্তি সইয়ের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে যুক্তরাষ্ট্র সরকারের সাহায্য সংস্থা ইউএসএইডের শুভেচ্ছাদূত হয়েছেন মাহমুদউল্লাহ।

চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পেছনে যে কটি কারণ শোনা যাচ্ছে, তার একটি সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তাঁর মানসিক দূরত্ব। খেলোয়াড়দের ওপর অভিমান করে হাথুরু চলে যাচ্ছেন, এমনটা বিশ্বাস করেন না মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘আমি মোটেও মনে করি না যে সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ছিল না। বিষয়টা ঠিক না। তাঁর সঙ্গে সম্পর্ক সব সময়ই আমাদের ভালো ছিল। আমরা পরিবারের মতো ছিলাম। অনেক সময় অনেক কিছুই শোনা যায়। সব সময় তিনি চেষ্টা করেছেন। আমাদের দিক থেকে আমরা ভালো করার চেষ্টা করেছি।’

বাংলাদেশ দলের অন্যতম সিনিয়র এই খেলোয়াড়ের দাবি, লঙ্কান কোচের সঙ্গে তাদের সুসম্পর্কই ছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর