March 24, 2026, 9:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কলায় দূর হবে চুলের রুক্ষভাব

কলায় দূর হবে চুলের রুক্ষভাব

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

শীতকাল চলে এসেছে, আর ছেলে-বুড়ো সবার মাথায় বেশ জাঁকিয়ে বসেছে খুশকি। এর সঙ্গে চুল হারাচ্ছে তার কোমলতা, রুক্ষ চুলে হাত দিতে নিজেই বেশ বিরক্ত হয়ে যাচ্ছেন। এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র উপায় কলা। পাকা কলার ব্যবহারই পারে আপনার চুলের কোমলতা ফিরিয়ে আনতে ও মাথার খুশকি বিদায় করতে। জেনে নিন চুলে কলা ব্যবহারের উপায়।

কলা-দইয়ের মাস্ক

পাকা কলা একটি, দুই চামচ টক দই ও অর্ধেক লেবুর রস ভালো করে মিশিয়ে নিন। এবার পুরোটা চুলে লাগিয়ে, কাভার দিয়ে ৩০ মিনিট মাথা ঢেকে রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

কলা-ডিমের মাস্ক

ডিমের গন্ধ অনেকে সইতে পারেন না বলে মাস্ক বানানোর ক্ষেত্রে ডিম দিতে চান না। কিন্তু চুলের জন্য ডিম ভীষণ উপকারী। ডিম-কলা মেশানোর সময় এক চামচ গোলাপ জল কিংবা কমলালেবুর খোসা দিয়ে দেবেন। ডিমের গন্ধ চলে যাবে। এই মাস্ক কমপক্ষে ২০ মিনিট মাথায় রেখে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। মাথায় ডিমের গন্ধ থাকলে একটু কমলা লেবুর খোসা ভেজানো কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

সপ্তাহে অন্তত একবার কলার মাস্ক দিলে রুক্ষতা ফেরার কোনও চান্সই থাকবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর