April 7, 2026, 9:33 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আমি কৃষকের ঘরের সন্তান: খাদ্যমন্ত্রী

আমি কৃষকের ঘরের সন্তান: খাদ্যমন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নিজেকে কৃষকের সন্তান পরিচয় দিয়ে নতুন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমি কৃষকের ঘরের সন্তান। ১৯৭৬ সাল থেকে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত। তবে আমি খাদ্য ব্যবসায়ী নই। সততা ও নিষ্ঠার সঙ্গে এই মন্ত্রণালয়ের কাজ করতে চাই। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। গতকাল মঙ্গলবার সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। সংবর্ধনা অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন মজুমদার বলেন, খাদ্য মন্ত্রণালয় অনেক বড় একটি মন্ত্রণালয়। এখানে খাদ্যের দাম দুই টাকা বাড়লে কিংবা কমলে দোষ হয়। তাই এখানে দক্ষতার সঙ্গে কাজ করতে হবে। এজন্য আমি সবার সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা নিষ্ঠার সঙ্গে করে যেতে চাই। তার স্বপ্নের সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সবার সহযোগিতা চাই। তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা এখানে আসতে পেরেছি। তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এখন আমাদের ডাল-ভাত খাওয়ার সক্ষমতা হয়েছে। ভবিষ্যতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে আপনাদের অভিজ্ঞতা নিয়ে স্বচ্ছতার সঙ্গে এ মন্ত্রণালয় চালাতে চাই। এ সময় খাদ্য সচিব শাহাবউদ্দিন আহমেদ, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলন। এর আগে মন্ত্রণালয়ে এলে নতুন খাদ্যমন্ত্রী সাধন মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর