April 15, 2026, 3:43 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন আফিফ

সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন আফিফ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

সতীর্থ যখন ডেভিড ওয়ার্নার, তরুণ কোনো ক্রিকেটারের তখন তা শেখার বড় সুযোগ। সেই সুযোগ কাজে লাগাতে মুখিয়ে আছেন আফিফ হোসেন। সম্ভাবনাময় এই তরুণ ক্রিকেটার শিখতে চান কিভাবে ইনিংস গড়ে তোলেন ওয়ার্নার।

এবারের বিপিএলে সিলেট সিক্সার্সকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ার্নার। সিলেট দলে খেলছেন অলরাউন্ডার আফিফও। ওয়ার্নারের মতো তিনিও বাঁহাতি ব্যাটসম্যান।

ওয়ার্নারের মতো একজন ক্রিকেটারকে কাছ থেকে দেখে, তার কথা-পরামর্শ শুনে শেখার আছে অনেক কিছুই। ওয়ার্নারের সঙ্গে তুলনা চলে না, তবে আফিফও সহজাত আগ্রাসী ব্যাটসম্যান। মঙ্গলবার সিলেটের অনুশীলন শেষে ১৯ বছর বয়সী এই ক্রিকেটার বললেন, ওয়ার্নারকে দেখে শিখতে চান ইনিংস গড়ে তোলা।

“ওয়ার্নার যেহেতু ওপেনার, ব্যাটিংয়ের দিক থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাটিংয়ে পাওয়ার প্লে কিভাবে কাজে লাগায়, টপ অর্ডারে কিভাবে ইনিংস গড়ে, জিনিসগুলো কাছ থেকে দেখে অনেক কিছু শেখার আছে।”

এবার বিপিএলে প্রথম ম্যাচে শুরুটা ভালো করলেও পরে ইনিংস বড় করতে পারেননি আফিফ। আউট হয়ে গেছেন ১৬ বলে ১৯ রান করে। তবে ভালো কিছুর আশা ছাড়ছেন না। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী অবদান রাখতে চান সব ম্যাচে।

“যে কটি ম্যাচ খেলব, প্রতি ম্যাচেই নিজের ব্যক্তিগত লক্ষ্য ঠিক করা। একটি একটি ম্যাচ করে প্রতিটি ম্যাচ যেন ভালো খেলে শেষ করতে পারি। যখন ব্যাটিংয়ে নামব, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যেন ব্যাট করতে পারি। দলকে ভালো কিছু যেন দিতে পারি। বোলিং-ফিল্ডিং এসব তো আছেই। বোলিংয়ে ভালো করার চেষ্টা করব। ফিল্ডিং তো ভালো করতেই হবে।”

গত বিপিএলে টি-টোয়েন্টি অভিষেকেই ৫ উইকেট নিয়েছিলেন আফিফ। বয়সভিত্তিক পর্যায় থেকে নিজেকে জানান দিয়েছেন সম্ভাবনাময় একজন হিসেবে। এরপর ক্রিকেটার হিসেবে এগিয়ে যাওয়ার পালায় পরের ধাপেও খুব খারাপ করছেন না। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ ম্যাচেই করেছেন ৪ সেঞ্চুরি। এক ইনিংসে ৭ উইকেটসহ উইকেট নিয়েছেন ১৯টি। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৫ উইকেটের দেখা পেয়েছেন। রান-উইকেটে মোটামুটি ধারাবাহিক।

এর মধ্যে আন্তর্জাতিক অভিষেকও হয়ে গেছে। গত বছর বাংলাদেশের হয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শ্রীলঙ্কার বিপক্ষে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলা, জাতীয় দলে জায়গা থিতু করতে হাঁটতে হবে আরও অনেকটা পথ। আফিফ আপাতত এগোতে চান প্রতিটি সুযোগেই ভালো করার লক্ষ্য নিয়ে।

“নিজের ডেভেলপমেন্ট বলতে, আমি সবসময়ই চেষ্টা করি যখন যেখানে খেলি, নিজের সেরাটা দেওয়ার। এভাবেই এগিয়ে যেতে চাই। যখন যেখানে খেলব, সেখানেই সেরাটা দিতে চাই।”

Share Button

     এ জাতীয় আরো খবর