March 25, 2026, 12:30 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

খাবার টাটকা থাকুক ফ্রিজ ছাড়াই

খাবার টাটকা থাকুক ফ্রিজ ছাড়াই

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

আগে যখন ফ্রিজ ছিল না তখন খাবার টাটকা রাখাটা বেশ ঝামেলারই ছিল। এখন ফ্রিজ থাকায় দীর্ঘদিন খাবার টাটকা রাখা যায়। কিন্তু হঠাৎ করে ফ্রিজ নষ্ট হলে, সারাতে লম্বা সময় লাগলে কী করবেন? জেনে নিন কয়েকটা উপায়-

মাংস থাকবে ফ্রিজ ছাড়া

একটা অ্যালুমিনিয়ামের পাত্রে মাংস রেখে তার ওপর ননী তোলা দুধ এমনভাবে ঢেলে দেবেন যেন মাংস ওই দুধে ডুবে যায়। এভাবে ৪-৫ দিন মাংস বেশ টাটকা থাকবে এবং ব্যবহারও করতে পারবেন। রান্না করে প্রতিদিন জ¦ালিয়ে রাখতে পারেন।

টাটকা লেবু

প্রতিদিনই লেবু লাগে। বাড়তি লেবু কিনে ফেললে সব ব্যবহারের আগেই দু’একটা শুকিয়ে যায়। এই সমস্যা দূর করতে গেলে লেবু পানিতে রাখুন এবং রোজই সেই পানি পাল্টে দিন। এইভাবে লেবু অনেকদিন টাটকা রাখতে পারবেন।

মসলা বাটা

এখন সবাই ফ্রিজেই মসলা রাখেন। কিন্তু ফ্রিজে যদি মসলা রাখা না যায় কোনও কারণে তাহলে কী হবে। বাড়তি মসলায় কিছু সরষের তেল এবং লবণ মিশিয়ে রাখুন। দেখবেন নষ্ট হবে না।

Share Button

     এ জাতীয় আরো খবর