April 7, 2026, 9:32 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ধর্ষণের ঘটনায় জাতি কাঁদছে আর সিইসি পিঠা উৎসব করছেন: রিজভী

ধর্ষণের ঘটনায় জাতি কাঁদছে আর সিইসি পিঠা উৎসব করছেন: রিজভী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেছেন, নির্বাচনপরবর্তী সহিংসতায় নোয়াখালীর সুবর্ণচরে এক নারী ধর্ষণের ঘটনায় সারা জাঁতি যখন কাঁদছে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তখন মানবতা বিসর্জন দিয়ে পিঠা উৎসব করছেন। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী আহমেদ। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, সুবর্ণচরের ঘটনা শুধু একটি ছোট্ট পরিবার বা এলাকার বা একটি দেশের ঘটনা নয়। এটা বিশ্ববিবেককে ব্যথিত করেছে। এর পরিপ্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনারের ভূমিকা ও মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে রিজভী আহমেদ বলেন, হায়! কী বিবেক নিয়ে, কী মনুষ্যত্ব নিয়ে এই প্রধান নির্বাচন কমিশনার আর তাঁর কমিশনাররা মানবতার কান্নায় যখন ডুকরিয়ে কাঁদছে গোটা জাতি, তখন তাঁরা পিঠার উৎসব করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর