February 15, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম
মসজিদের মিম্বর থেকে সংসদে: পীরগঞ্জের নীরব রূপান্তর রংপুর আসন ৪-এর বিজয়ী আখতার হোসেনের সংবাদ সম্মেলন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক

ইমরান-শ্রেয়ার রোমান্স

ইমরান-শ্রেয়ার রোমান্স

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

এ কথা সর্বজনবিদিত যে, ‘সিরিয়াল কিসার’ খ্যাত ইমরান হাশমির সিনেমা মানেই সেরা গানের ঝলক থাকবে সেখানে। সেটি আরেকবার প্রমাণ করলেন তিনি। তাঁর অভিনীত আসন্ন ‘চিট ইন্ডিয়া’ সেই প্রতিশ্রুতি পূরণে অঙ্গীকারবদ্ধ। একসময় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে ভরা সিনেমায় বি-টাউনে আগুন ঝরিয়েছেন ইমরান হাশমি। সেই ‘আশিক বানায়া আপনে’ সিনেমায় বঙ্গতনয়া তনুশ্রী দত্তের সঙ্গে তাঁর সিনে-রোমান্স কার না নজর কাড়েনি। সেই ইমরান বলেকয়েই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় ছেড়েছেন। এবার সামাজিক ইস্যুভিত্তিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন ৩৯ বছর বয়সী এ অভিনেতা। গত মাসে মুক্তি পায় ইমরান হাশমি অভিনীত ‘চিট ইন্ডিয়া’র টিজার। গত ১২ ডিসেম্বর মুক্তি পায় এ সিনেমার ট্রেইলার। দুই মিনিট দুই সেকেন্ড দৈর্ঘ্যরে ট্রেইলারে ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, ব্যবস্থাপনার মতো বিভিন্ন বিভাগে প্রবেশিকা পরীক্ষায় দুর্নীতির চিত্র সামনে আনে ছবিটি। ভারতে প্রশ্ন ফাঁস, শিক্ষা খাতে নানা কৌশলের জালিয়াতির চিত্র তুলে ধরতেই এ সিনেমা নির্মিত বলে এর আগে মত দিয়েছিলেন ইমরান হাশমি। কিছুদিন আগে মুক্তি পায় এ ছবির ‘দারু ওয়ারগি’ গান। গতকাল বুধবার মুক্তি পেল ‘দিল ম্যায় হো তুম’ শিরোনামের আরেকটি সুন্দর সুরেলা গান। গানটি গেয়েছেন আরমান মালিক। এই শিরোনামে জনপ্রিয় শিল্পী ও সুরকার বাপ্পি লাহিড়ীর একটি গান আছে। এটি সেই গানের পুনঃসৃজন। ‘দিল ম্যায় হো তুম’-এর নতুন ভার্সনে রোচক কোহলি একটি ভিন্ন আমেজ এনেছেন। প্রেমময় এ গানের আসল সুরকার বিন্দু খান্না ও অনিতা রাজ। এই ভার্সনে গীতিকার মনোজ মুনতাসির নতুন চরণ যোগ করেছেন। এই গানে দর্শক ইমরান হাশমি ও শ্রেয়া ধনন্তরীর হৃদয়স্পর্শী রসায়ন দেখবেন। ‘চিট ইন্ডিয়া’ দিয়ে বলিউডে অভিষেক হচ্ছে শ্রেয়ার। এর মধ্যেই গানটি দর্শকের পছন্দ-তালিকায় জায়গা করে নিয়েছে। ইউটিউবে এ পর্যন্ত চার লাখ ৪৬ হাজারের বেশি মানুষ দেখেছেন গানটি। ‘চিট ইন্ডিয়া’ প্রযোজনা করেছে ভূষণ কুমারের টি-সিরিজ, তনুজ গর্গ ও অতুল কাসবেকারের এলিপসিস এন্টারটেইনমেন্ট এবং ইমরান হাশমি ফিল্মস। আগামি বছরের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি। সূত্র : বলিউড বাবল।

Share Button

     এ জাতীয় আরো খবর