January 19, 2026, 1:26 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

ছোট ভাইকে নিয়ে আরিজের সুন্দর সময় কাটছে : বর্ষা

ছোট ভাইকে নিয়ে আরিজের সুন্দর সময় কাটছে : বর্ষা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

 

তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা এখন আছেন ফুরফুরে  মেজাজে। গত ২৩ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন বর্ষা।

সন্তানের নাম তাঁরা রেখেছেন আবরার ইবনে জলিল। গত ৮ নভেম্বর  থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরেছেন তাঁরা। বর্তমানে দুই ছেলে আরিজ ও আবরারকে নিয়ে দারুণ সময় পার করছেন অনন্ত ও বর্ষা। আবরারকে নিয়েই এখন নাকি আরিজ মহা ব্যস্ত।

এ বিষয়ে   বর্ষা বলেন, ‘আবরারকে আরিজ অনেক পছন্দ করে। মজা করে আরিজ বলছে, আমিই শুধু আবরারকে আদর করব। আর কেউ করতে পারবে না। বলতে পারেন, ছোট ভাইকে নিয়ে আরিজের সুন্দর সময় কাটছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

অনন্ত জলিল ও বর্ষার বড় ছেলে আরিজের বয়স এখন তিন। ২০১৪ সালের ২৩ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে আরিজও জন্মগ্রহণ করেছিল।

অনন্ত জলিল ও বর্ষা একসঙ্গে জুটি বেঁধে বেশ কিছু ছবিতে অভিনয় করে আলোচিত হয়েছেন। তাঁদের অভিনীত ছবিগুলো হলো ‘মোস্ট ওয়েলকাম’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘খোঁজ : দ্য সার্চ’ ও ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’।

Share Button

     এ জাতীয় আরো খবর