April 16, 2026, 7:30 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আরো ঝুঁকিপূর্ণ দৃশ্যে মিশন ইমপসিবলের টম ক্রুজ

আরো ঝুঁকিপূর্ণ দৃশ্যে মিশন ইমপসিবলের টম ক্রুজ

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

লন্ডনের শ্যুটিংয়ে গোড়ালি ভেঙ্গে আহত হওয়া টম ক্রুজ আরো ঝুঁকিপূর্ণ দৃশ্যের চিত্রায়নে অংশ নিলেন নরওয়ের দুর্গম পাহাড়ে। এবার রুক্ষ প্রিকেস্টোলেস্টোন ক্লিফের চূড়ায় ঝুঁকিপূর্ণভাবে ঝুলতে দেখা গেছে তাকে।

তবে ওই সাহসী চিত্রায়নের মাধ্যমেই শেষ হয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয়তা কুড়োনো মিশন ইমপসিবল সিনেমার ৬ নম্বর সিক্যুয়েলের শুটিং।

ব্যারেন্টস ও নরওয়েজিয়ান সাগর তীরের দেশ নরওয়ের দুর্গম পাহাড়ে গত সপ্তাহে মিশন ইমপসিবল-৬ সিনেমার ওই শুটিং শুরু হয়।

দেশটির দক্ষিণে এক নদী তীরের অন্যতম পর্যটন আকর্ষণ পালপিট রকে শ্যুটিংয়ের জন্য হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় প্রয়োজনীয় অনেক সরঞ্জাম।

স্থানীয় লাইসফোর্ড শহরের চেয়েও প্রায় ২ হাজার ফুট উঁচুতে স্থানটি থেকে নরওয়ের বিস্তীর্ণ পাহাড়ি এলাকার অনেকটাই নজরে আসে। তাই সারাবছরই পর্যটকের আনাগোনা থাকে এলাকায়। কিন্তু শুটিং উপলক্ষে পর্যটকদের ওই এলাকায় যাওয়া বন্ধ করে দেওয়া হয়।

২০১৮ সালের ২৭ জুলাই মিশন ইমপসিবল-৬ সিনেমাটি মুক্তি পেতে পারে। এ ছবির চিত্র চিত্রনাট্যকার ও পরিচালক ক্রিস্টোফার ম্যাককোয়ারি আগের সিক্যুয়েলগুলোর মতোই এটারও ব্যবসায়িক সফলতার ব্যাপারে আশাবাদী। এ সিনেমায় সুইডিশ অভিনেত্রী রেবেকা ফার্গুসন ছাড়াও হেনরি কাভিল, সিমন পেজ, ভিঙ রামস, এনজেলা বাসেট আছেন টম ক্রুজের সঙ্গে।

Share Button

     এ জাতীয় আরো খবর