April 7, 2026, 11:56 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়-মিলন

আকাশ বগুড়া প্রতিনিধিঃ

mostbet

শনিবার বগুড়া সদরের দক্ষিণ ভাগ উচ্চ বিদ্যালয়ের ছাত্র/ ছাত্রীদের মাঝে শীতেরর পোষাক বিতরণ করা হয়।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ছাত্র/ছাত্রীদের মাঝে শীতের পোষাক বিতরণ করেন বগুড়া চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান মিলন। তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, মানুষেরও উন্নয়ন হয়।আমন্ত্রীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চীফ হুইপ ও মহাজোট মনোনীত প্রার্থী নুরুল ইসলাম ওমর। তিনি বলেন আমি বগুড়ার সন্তান। গত পাচ বছর আপনাদের পাশে থেকে বগুড়া সদরের উন্নয়ন করেছি। আগামী ৩০ তারিখে আমাকে আবারও লাঙ্গল মার্কা ভোট দিয়ে বাকী কাজ সমাপ্ত করার সুযোগ দানের জন্য আপনাদের কাছে আহবান জানাচ্ছি।এসময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব প্রভাষক আমিনুল ইসলাম ডাবলু, জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সিজু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) ইফতারুল ইসলাম মামুন, আরিফুল ইসলাম, সাব্বির আহম্মেদ, লিটন হোসেন,নিশিন্দারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রিজু হোসেন, মেহেবুব হোসেন মিতু, শহর যুবলীগের সদস্য কাওছার আহম্মেদ জয়, প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মাসুদা আক্তার সহ কমিটার সকল সদস্য, শিক্ষক/ শিক্ষিকা, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও জাতীয় পার্টির অন্যান্য নেতৃ বৃন্দ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২২ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর