January 21, 2026, 3:46 am

সংবাদ শিরোনাম
শেরপুর_মৌলভীবাজার আঞ্চলিক সড়কের নিচ দিয়ে অপরিকল্পিত পাইপ স্থাপন, দেবে যাওয়ার চরম ঝুঁকি বেনাপোলে আমদানি করা ৩০ লাখ টাকার ভারতীয় ইলিশ মাছের চালান আটক শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক।

চাঁদের দেশে বরুণ ও আলিয়া!

চাঁদের দেশে বরুণ ও আলিয়া!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক      ‘

mostbet

বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবির জুটি বরুণ ধাওয়ান আর আলিয়া ভাট চাঁদের দেশে পাড়ি জমালেন। ইনস্টাগ্রামে একটি ছবিতে দেখা গেল, নভোচারীর পোশাক পরে দুজন প্রস্তুত। আবার অন্য একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নভোযানে চড়ে তাঁরা চাঁদের দেশে নামছেন। তবে বাস্তবে নয়। তাঁরা পা রেখেছেন ‘নকল’ চাঁদে। আদর পুনাওয়ালার পরিচ্ছন্ন শহর প্রচারণার অংশ হিসেবে একটি জনসচেতনতামূলক ভিডিও চিত্র তৈরি হয়েছে। তাতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট। ধর্ম ২.০ প্রডাকশন থেকে নির্মিত এই ভিডিও চিত্রের শুটিং হয়েছে গত অক্টোবর মাসে।

এই পরিচ্ছন্নতা অভিযানে বরুণ ও আলিয়া আগে থেকেই যুক্ত। এর আগে রোমিও-জুলিয়েট থিমে তাঁদের একটি ভিডিও চিত্র এসেছিল। এ ধারাবাহিকতায় এবার দ্বিতীয় সচেতনতামূলক ভিডিওটি এসেছে। টুইটারে আলিয়া এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমাদের গ্রহ…আমাদের ঘর। এটি পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। আমাদের মূলমন্ত্র হওয়া উচিত দৃশ্য পাল্টালেই দুনিয়া হবে ক্লিন (পরিচ্ছন্ন)।’

পরিচ্ছন্নতা অভিযানের জনসচেতনতামূলক ভিডিও চিত্রে দেখা যায়, বরুণ আর আলিয়া নভোযানে করে চন্দ্র অভিযানে যাচ্ছেন। চাঁদের বুকে নেমেই দুজন রোমান্টিক হয়ে ওঠেন। কথা বলার ফাঁকে বরুণ চকলেটের প্যাকেট মাটিতে ছুড়ে ফেলেন। তা দেখে ভীষণ রাগ করেন আলিয়া। বরুণের এই কা- দেখে তিনি নভোযানে করে আবার পৃথিবীতে আসার প্রস্তুতি নেন। কমেডি ঘরানার এই সচেতনতামূলক ভিডিও চিত্র তৈরি করেছেন পুনিত মালহোত্রা।

বরুণ ও আলিয়া একসঙ্গে অভিনয় করেছেন ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘হামটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’ ছবিতে। এনডি টিভি

Share Button

     এ জাতীয় আরো খবর