April 7, 2026, 8:22 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বিএনপির ইশতেহার জনগণের সঙ্গে ধোকাবাজী ছাড়া কিছুই না: হানিফ

বিএনপির ইশতেহার জনগণের সঙ্গে ধোকাবাজী ছাড়া কিছুই না: হানিফ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার মূল্যহীন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বলেছেন, এটা জনগণের সঙ্গে ধোকাবাজী ছাড়া কিছুই না। ইশতেহার জনগণের কল্যাণে কিছু নেই। এগুলো সবই ধোঁকাবাজি। গতকাল মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। হানিফ বলেন, যে দলটির নেতা দেশে বিদেশে দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত। জনগণ সে দলের কাছ থেকে জনকল্যাণমূলক কোনো কিছু আশা করে না। এগুলো সবই ধোঁকাবাজি। তিনি আরও বলেন আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন থেকে সাংবাদিকদের যে ক্ষমতা দেওয়া আছে সাংবাদিকরা তা প্রয়োগ করবে। সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত রয়েছে, সেনাবাহিনী আসবে। এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগ ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর