April 8, 2026, 12:10 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ভোলা-২ সংসদীয় আসনের সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হলেন ডি.এম. সালাউদ্দিন

রাকিব হোসেন,ভোলা জেলা প্রতিনিধিঃ

mostbet

বাংলাদেশ ছাত্রলীগ কর্তৃক একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-২,১১৬ আসনের সমন্বয়ক কমিটির অন্যতম সদস্য(১নং) নির্বাচিত হয়েছেন দ্বীপজেলা ভোলার বোরহানউদ্দিন থানার কৃতি সন্তান ডি.এম.সালাউদ্দিন। যিনি অত্যন্ত সফল ভাবে বাংলাদেশ ছাত্রলীগ তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাথে রাজপথ সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন-মূলক কর্মকান্ডে ভূমিকা রেখে চলেছেন ।এছাড়াও তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিগত কমিটিতে (এফ.এম.শরিফুল ইসলাম ও এস.এম সিরাজুল ইসলাম ) মুক্তিযোদ্ধা ও গভেষণা বিষয়ক উপ-সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।তিনি বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫ই জানুয়ারি’১৪ নৌকা প্রতীকের জন্য অসাধারণ কৃতিত্ব রেখেছেন এবং রাজপথে বিশেষ ভুমিকা পালন করেন। ছাত্র জিবন থেকেই তিনি ছাত্রলীগের সাথে জরিত ছিলেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে অগ্রনী ভুমিকা পালন করেন। তিনি আওয়ামী পরিবারের সন্তান হিসেবে সকলের আস্থা অর্জন করতে সক্ষম হন। তাঁর বাবা শাহে আলম খন্দকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় নেতা তোফায়েল আহমেদের একান্ত ভক্ত ছিলেন। যিনি ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের দিন তৎকালীন চেয়ারম্যান নিরব মিয়ার দোকানে স্ট্রোক করেন। এছাড়াও তিনি আলহাজ্ব আলী আজম মুকুল ভাইয়ের আস্থা-ভাজন ও বিশ্বস্ত সহচর, ন্যায়পরায়ণ, অন্যায়ের প্রতিবাদী তারুণ্যের অহংকার, মেধাবী ছাত্রলীগ নেতা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে তিনি প্রশংসনীয় ভুমিকা রেখেছন এবং নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য জনগনকে উৎসাহ করছেন। তিনি ভোলা বাসীর জন্য দৃষ্টান্তমূলক চেতনাশীল সংগ্রামী রাজপথের অকুতোভয় বীর সন্তান।তিনি ভোলার গৌরব ও অহংকারের প্রতীক। এজন্য ছাত্রনেতা ডি.এম সালাউদ্দিন কে পেয়ে ভোলা জেলার ছাত্রলীগ অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর