April 12, 2026, 7:01 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

চট্টগ্রামে মোটর সাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

চট্টগ্রামে মোটর সাইকেলের তেলের ট্যাঙ্ক থেকে ৩৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৩

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক                

  

মোটর সাইকেলে করে কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন স্থানে সরবরাহ করে এমন একটি ইয়াবা পাচারকারী চক্রের সন্ধান পেয়েছে চট্টগ্রাম গোয়েন্দা পুলিশ। চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের একটি দল গতকাল মঙ্গলবার রাতে এই চক্রের এক সদস্যকে গ্রেফতারের পর এ তথ্য জানায়। গ্রেফতার একরামুল হুদা (৩১) উখিয়ার পালংখালীর বাসিন্দা। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) এএএম হুমায়ন কবির জানান, আগে থেকে খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ এলাকা থেকে একরামুলকে আটক করা হয়। পরে তার মোটর সাইকেল তল্লাশি করে তেলের ট্যাঙ্কের ভেতর বিশেষ কৌশলে রাখা ৩৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গোয়েন্দা কর্মকর্তা হুমায়ন জানান, একরামুল ইয়াবা পাচারকারী চক্রের সদস্য। এ চক্রে আরও বেশ কয়েকজন সদস্য রয়েছে যারা মোটর সাইকেলে করে চট্টগ্রাম ও ফেনীতে ইয়াবা পাচার করে। তিনি বলেন, একরামুলের ব্যবহার মোটর সাইকেলের তেলের ট্যাঙ্কে বিশেষ কৌশলে আলাদা একটি আবরণ বসানো ছিল। যেখানের ভেতরে করে ইয়াবা পাচার করা হয়। সচরাচর মোটর সাইকেলে পাঁচ থেকে সাত লিটার তেল রাখা গেলেও তার মোটর সাইকেলে দুই লিটারের বেশি তেল নেওয়া যায় না। হুমায়ন আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে একরামুল তাদের চক্রের মৌলভী আক্তার, ফয়সাল ও মো. ওসমান নামে তিন সদস্যের নাম জানিয়েছেন। তারা সবাই উখিয়ার পালংখালীর বাসিন্দা। এছাড়া এ চক্রে আরও বেশকিছু সদস্য আছে এবং ৪০টির মতো এ ধরনের মোটর সাইকেল রয়েছে। যেগুলোতে করে ইয়াবা পাচার করা হয় বলে একরামুল জানিয়েছেন। এদিকে র‌্যাব-৭ এর একটি দল কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ বাসের দুই সুপার ভাইজারকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার দুপুরে কর্ণফুলী থানার মইজ্জ্যার টেক এলাকায় বাসে তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. সহিদ মজুদমদার ওরফে শান্ত (৩২) ও আবদুল আওয়াল প্রামাণিক (৩৮)। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান জানান, আগে থেকে খবর পেয়ে দুপুরে মইজ্জ্যার টেক শাহ আমানত সেতু এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এসময় বাসে তল্লাশি করে সন্দেহজনক আচরণের জন্য শান্ত ও আওয়ালকে তল্লাশি করে দুই হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাস থেকে আরও সাত হাজার ৪০০ ইয়াবা উদ্ধার করা হয় বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর