March 24, 2026, 10:33 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

যা হয় একবেলা খাওয়া বাদ দিলে

যা হয় একবেলা খাওয়া বাদ দিলে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

সময়ের অভাবে অথবা ওজন কমানোর জন্য অনেকেই একবেলার খাবার খাওয়া বাদ দিয়ে থাকেন। অথচ সুস্বাস্থ্যের জন্য খাওয়া বাদ দিয়ে নয় বরং পরিমিত স্বাস্থ্যকর খাবার খাওয়া প্রয়োজন।

স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে এই বিষয়ের ওপর প্রকাশিত প্রতিবেদন থেকে এক বেলা খাবার বাদ দিলে কী কী সমস্যা হতে পারে সে ব্যাপারে ধারণা দেওয়া হল।

শর্করার মাত্রা কমে: একবেলা খাবার না খেলে রক্তে শর্করার পরিমাণ কমে যায় ফলে নানান সমস্যা দেখা দেয়।

মনোযোগ কমে: মস্তিষ্কের চালিকা শক্তি হচ্ছে গ্লুকোজ। একবেলা খাবার না খেলে রক্তে শর্করার মাত্রা কমা মানে গ্লুকোজের ঘাটতিও হয়। ফলে মনোযোগ দেওয়ার ক্ষমতাও কমে।

ক্ষুধা অনুভব: ক্ষুধার্ত অবস্থায় রাগ বা বিরক্ত হওয়া স্বাভাবিক। মনোযোগের মতো মেজাজও রক্তের শর্করার মাত্রা দিয়ে প্রভাবিত হয়।

নিয়মিত এক বেলার খাবার বাদ দেওয়ায় ‘মুড সুইং‘ গুরুতরভাবে দেখা দিতে পারে। ফলে খিটখিটে মেজাজ বা উদ্বেগ দেখা দেয়।

বেশি খাওয়ার প্রবণতা: এক বেলার খাবার বাদ দিলে পরে বেশি খেয়ে ফেলার ঝুঁকি থাকে। বিভিন্ন গবেষণায় এই ফল পাওয়া গিয়েছে। কোনো এক বেলা খাবার না খেলে ক্ষুধার অনুভূতি থেকেই যায়। পরে সেটা পূরণ করতে গিয়ে বেশি খাওয়া হয়।

তাই ওজন কমাতে চাইলে জেনে রাখুন না খেয়ে থাকা ওজন কমাতে কোনো সাহায্য করে না।

ওজন বাড়তে পারে: খাবার না খেলে চর্বি হিসেবে যা খাচ্ছেন তা জমা থেকে শরীরের বিপাকে সমস্যা করতে পারে। না খেলে বিপাক হ্রাস পায় এবং ক্যালোরি খরচ বন্ধ হয়ে যায়। ফলে ওজন না কমে বরং বাড়তে থাকে।

মাথাঘোরা-ভাব: খাবার বাদ দেওয়া অভ্যাসে পরিণত হয়ে গেলে শরীর দুর্বল হয়ে মাথাঘোরার সমস্যা দেখা দিতে পারে।

চাপ অনুভব: এক বেলার খাবার বাদ দিলে শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকে। ফলে মানসিক চাপ দেখা দেয়।

আসল কথা হল

খাবার বাদ দিলে ওজন কমে না বরং তা শরীরে নানান সমস্যা সৃষ্টি করে। যদি ওজন কমাতে চান তাহলে সময় মতো স্বাস্থ্যকর খাবার খান, অথবা খাবারের পরিমাণ নির্দিষ্ট রাখুন।

পরামর্শ

খাবার ও শরীরচর্চার সঠিক সমন্বয়ের মাধ্যমেই স্বাস্থ্যকর উপায়ে ওজন কমানো যায়। তাই ‘এক বেলার খাবার না খেয়ে ওজন কমানো’র যে জনপ্রিয় পদ্ধতি রয়েছে সেগুলো থেকে দূরে থাকুন।

ছবি: রয়টার্স।

Share Button

     এ জাতীয় আরো খবর