April 17, 2026, 12:56 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

স্মৃতিশক্তি বাড়াতে পারে অ্যালকোহল

স্মৃতিশক্তি বাড়াতে পারে অ্যালকোহল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নতুন কিছু শেখার পরপরই অ্যালকোহল পান আমাদের স্মৃতিতে সেই তথ্য আরও ভালোভাবে গেঁথে যেতে সাহায্য করে বলে নতুনে এক গবেষণায় দাবি করেছেন গবেষকরা।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব এক্সেটার এর গবেষকরা গবেষণাটি করেছেন বলে জানিয়েছে এনডিটিভি।

গবেষণায় অংশগ্রহণকারী ৮৮ জন যারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে মদ্যপান করেন, তাদের নতুন শব্দ শেখার পরীক্ষা দেন গবেষকরা।

এরপর তাদের দুইভাগে ভাগ করা হয় এবং বলা হয়, তাদের ইচ্ছামত পান করতে বা একদমই পান না করতে।

পরদিন তাদের সবাইকে নতুন শেখা শব্দগুলো মনে করতে বলা হয়। সেখানে দেখা যায়, যারা অ্যালকোহল পান করেছেন তারা বেশি শব্দ মনে করতে পেরেছেন।

তবে গবেষকরা জোর দিয়ে এও বলেছেন, অ্যালকোহল পানের এ ছোট্ট সম্ভাব্য ইতিবাচক দিকের পাশপাশি অতিরিক্ত মদ পানের কারণে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশপাশি স্মৃতিশক্তিতে যে মারাত্মক ক্ষতিকর প্রভাব পড়ে সেটিও বিবেচনা করা উচিত।

প্রধান গবেষক সেলিয়া মরগান বলেন, “আমাদের গবেষণা শুধু নতুন শেখা শব্দ মনে রাখার পরীক্ষায় যারা অ্যালকোহল পান করে তাদের ভাল করার কথাই বলছে না, বরং যারা বেশি মদ্যপান করে তাদের ওপর এর প্রভাব বেশি হওয়ার কথাও বলছে।

“কিন্তু কি কারণে এমন হচ্ছে তা এখনও পুরোপুরি বুঝতে পারা যায়নি। তবে খুব সম্ভবত মদ পানের পর মস্তিষ্কে নতুন তথ্য পৌঁছানো বন্ধ হয়ে যায়। যে কারণে, মস্তিষ্কে দীর্ঘসময় ধরে সর্বশেষ শেখা তথ্য থেকে যায় এবং গভীরে গেঁথে যায়।”

এর আগে গবেষণাগারে এ ধরনের পরীক্ষা করা হলেও এবারই অংশগ্রহণকারীরা নিজ বাড়িতে বসে মদ পান করেছেন।

সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে এ গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর