April 9, 2026, 6:11 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নির্বাচনে নৌকায় ধান তুলে সংসদে যাব- স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

মোঃ রিয়াজুল হক লিটু কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম                              ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

বলেছেন- উন্নয়নের নেত্রী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৩০ ডিসেম্বর বিজয়ের মাসের নির্বাচনে নৌকায় ধান তুলে সংসদে যাব। সরকার গঠনে জনগণের রায় ছাড়া কোনো বিকল্প নেই। কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে লাভ হবে না।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দুপুরে সোনামুখী ইউনিয়নের পরানপুর সকাল বাজার, বিকালে স্থলবাড়ি এবং সন্ধ্যায় ভানুডাঙ্গায় সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক সমাবেশে এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারও নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। আর সে নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ওই নির্বাচনী মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেছেন, শেখ হাসিনার নেতৃত্ব এ দেশের জনগণ আলোর পথ পেয়েছে। এদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। কেউ অন্ধকারে ফিরে যেতে চায় না, জঙ্গিবাদের পথে ফিরে যেতে চায় না। হাওয়া ভবনের শাসন দেখতে চায় না। শনিবার দিনভর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার নির্বাচনী এলাকা কাজিপুরের সোনামুখী ইউনিয়নে তিনটি পৃথক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ বিএনপিসহ মহাজোট ও দল নির্বাচনে প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করার পর গ্রামেগঞ্জে নির্বাচনী উৎসব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। বাংলার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা ছাড়া কোনো বিকল্প নেই। গত ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে তাতে দেশ অন্ধকার থেকে আলোর পথে এগিয়েছে, মহাকাশ বিজয় হয়েছে, সমুদ্র সীমানা অর্জন হয়েছে। এসব সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। এদিকে সন্ধ্যায় সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশটি একপর্যায়ে নির্বাচনী সমাবেশে পরিণত হয়। এতে সভাপতিত্ব করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উজ্জ্বল কুমার ভৌমিক ও নূরুল ইসলাম মাস্টার।বিএনপি-জামায়াত জোটকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- নির্বাচনে মনোনয়ন চূড়ান্ত করেছেন সুখের কথা, আনন্দের খবর। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে কোনো চক্রান্ত করা হলে এ দেশের জনগণ ভোটের মাধ্যমে তার সমুচিত জবাব দেবে।তিনি আরও বলেছেন, ঐক্যফ্রন্টের নামে কতিপয় রাজনৈতিক এতিম বিএনপি জোটের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে অংশ নিয়ে স্রোতে গা-ভাসাতে চাইছেন। জনবিচ্ছিন্ন এসব নেতাদেরও জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে। নির্বাচনে তাদের চরম পরাজয় হবে।গত ১০ বছরে শেখ হাসিনার সরকার দেশে অভাবনীয় উন্নয়ন করেছেন উল্লেখ করে  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- শুধু শহর নয়, বর্তমান সরকারের আমলে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়ন হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/০৯ ডিসেম্বর ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর