April 6, 2026, 5:47 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

এম জামান হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এম জামান হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার
এম জামান হোমিওপ্যাথিক প্যারামেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে কলেজ ও হাসপাতালের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিজ্ঞান সেমিনার ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে রাজধানীর সদরঘাটস্থ কলেজ প্রাঙ্গণে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনা মুক্তিযোদ্ধা, ১৪ই বেঙ্গল এবং মহাপরিচালক ও চেয়ারম্যান, দি রয়েল হোমিও ফাউন্ডেশন প্রকল্পাধীন বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ড অধ্যক্ষ মুহা. হাসান আলী তালুকদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ডা. অপরেশ কুমার ব্যানার্জী, দৈনিক ভোরের পাতার নির্বাহী সম্পাদক মাহমুদ আল ফয়সাল, বাংলাদেশ হোমিওপ্যাথিক প্যারামেডিকেল বোর্ডের উপদেষ্টা অধ্যক্ষ ড. চৌধুরী মাহাবুবুল হক, জাতীয় মানবাধিকার ইউনিটির চেয়ারম্যান জিয়াউল আমীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ বাংলাদেশ প্যারামেডিক্যাল হোমিওপ্যাথিক কোর্সের গুরুত্ব ও উপযোগিতা তুলে ধরেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে গরীব রোগীদের স্বল্পমূল্যের চিকিৎসাসেবা প্রদানের উদ্দেশ্যে হোমিও প্যারামেডিক্সদের অবদানের কথা গুরুত্বের সাথে তুলে ধরেন। অ্যালোপ্যাথিক প্যারামেডিক্সদের মতো হোমিওপ্যাথিক প্যারামেডিক্সরাও যে মানবতার সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন, তাও বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে আসে। অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ৩ শতাধিক হোমিওপ্যাথিক প্যারামেডিক্স উপস্থিত ছিলেন।
বিজ্ঞান সেমিনারে প্রায় ২ শতাধিক চিকিৎসককে হোমিওপ্যাথিক রেপার্টরি অধ্যয়ন ও গুরুত্ব বোঝানোর পাশাপাশি হাতে-কলমে রেপার্টরিকরণ প্রক্রিয়ার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর