January 14, 2026, 1:14 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

এ কোন সানি লিওন!

এ কোন সানি লিওন!

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

বলিউডে অনেকেই সানি লিওনিকে মেনে নিতে পারেননি। তবে, কেউ কেউ সানিকে সাদরে গ্রহণ করেছেন। শুধু ‘আইটেম কন্যা’ নয়, সানি লিওনিকে সিনেমায় নায়িকা হিসেবেও দেখা গেছে। সামনে তাঁকে দেখা যাবে আরবাজ খানের বিপরীতে ‘তেরা ইনতেজার’ সিনেমায়। এই ছবির জন্য সানিকে আলাদা দাড়ি আর ছোট চুল লাগিয়ে ছেলে সাজতে হয়েছে। নায়িকার মুখে দাড়ি-গোঁফের কথা শুনে নিশ্চয় অবাক লাগছে! তবে, সানি লিওনির ছেলে সাজার পেছনে কারণ আছে।

গতকাল রোববার সানি লিওনি তাঁর টুইটারে কয়েকটি ছবি আর ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে সানি দাড়ি-গোঁফ লাগিয়ে একদম ছেলে সেজে বসে আছেন। সানি জানিয়েছেন, সিনেমায় ‘বার্বি গার্ল’ শিরোনামের একটি গানের জন্য তাঁকে ছেলের ছদ্মবেশ নিতে হয়েছে। এই তারকা টুইটারে মজা করে লিখেছেন, ‘ছেলে সেজে আমাকে তো একেবার আমার বাবা আর ভাইয়ের মতো দেখাচ্ছে।’ ‘তেরে ইনতেজার’ ছবিটি মুক্তি পাবে ২৪ নভেম্বর।

এ মাসে চাচাতো বোনের বিয়েতে যোগ দিতে হঠাৎ কানাডায় উড়াল দেন সানি। মেয়ে নিশাকে নিয়ে সানির স্বামী ড্যানিয়েল ওয়েভার মুম্বাইয়ে ছিলেন। সানি ও ড্যানিয়েল ২০১১ সালে বিয়ে করেন। এ বছর জুলাই মাসে তাঁরা নিশা নামের একটি শিশুকে মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে দত্তক নিয়েছেন। পরিবারের একজন নতুন সদস্যকে নিয়ে এখন বেশ আনন্দে আছেন সানি দম্পতি। সন্তান দত্তক নেওয়ার পর সানি লিওনি বলেন, ‘আমি অন্যান্যের কথা বলতে পারব না। তবে সন্তান বায়োলজিক্যাল না কী, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়। আমার একটা পরিপূর্ণ পরিবার চেয়েছিলাম, সেটা এখন পেয়েছি। আমার বিশ্বাস, নিশা আমাদের খুব পছন্দ করবে।’ বলিউড বাবল

Share Button

     এ জাতীয় আরো খবর