March 15, 2026, 12:03 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

সাবিলার উপলব্ধি

সাবিলার উপলব্ধি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

সাবিলার উপলব্ধি

 

দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী সাবিলা নূর। বর্তমানে খ- নাটক ও ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বাংলাভিশনে এই অভিনেত্রীর ‘ল্যামপোস্ট’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এটি পরিচালনা করছেন সাগর জাহান। এ ছাড়া কাজল আরেফিন অমির ‘বেসিক আলী’ শীর্ষক এটি ধারাবাহিকের শুটিং করছেন তিনি। এদিকে সম্প্রতি অঞ্জন আইচের ‘তেইশ’ শীর্ষক একটি খ- নাটকের কাজও শেষ করেছেন সাবিলা।

এই নাটকে তার বিপরীতে দেখা যাবে মিশু সাব্বিরকে। সাবিলা সমসাময়িক অনেকের চেয়ে অল্পসংখ্যক ধারাবাহিকে কাজ করছেন। এই সম্পর্কে তিনি বলেন, আমি যেটি উপলব্ধি করি সেটি হলো  বছরে  ২-৩টির বেশি ধারাবাহিকে কাজ না করাই ভালো। ধারাবাহিকের জন্য অনেক সময় দিতে হয়। কোনো কোনো ধারাবাহিকের জন্য এক বছরের অধিকও সময় দিতে হয়। অল্প সংখ্যক ধারাবাহিকে কাজ করলে চরিত্রের প্রতি মনোযোগ দেয়া যায়। বর্তমান নাটকের প্রেক্ষাপট সম্পর্কেও কথা বলেন সাবিলা। তিনি বলেন, এখন নাটকের গল্প ও মেকিংয়ে আগের চেয়ে অনেক পরিবর্তন এসেছে। তবে বছরের বিশেষ দিবসগুলোর সময় শুধু ভালো নাটক নির্মাণ করলে দর্শক ধরে রাখা যাবে না। বিশেষ দিবসের বাইরেও আমাদের ভালো নাটক নির্মাণের প্রতি মনোযোগী হতে হবে। ক্যারিয়ারের অল্প সময়ে দর্শকদের মধ্যে বেশ গ্রহণযোগ্যতা তৈরি করেছেন এই গ্ল্যামার কন্যা। বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনের পাশাপাশি মাহফুজ আহমেদের ‘জল কলংক’, শিহাব শাহিনের ‘মন শুধু মন ছুঁয়েছে’, রেদওয়ান রনির ‘ইউটার্ন’, মাবরুর রশিদ বান্নার ‘শত ডানার প্রজাপতি’সহ কয়েকটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি। প্রতিটি নাটকে সাবিলার বৈচিত্র্যময় চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর