April 16, 2026, 1:58 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

এবারই প্রথম লন্ডনে বাপ্পী ও জলি

এবারই প্রথম লন্ডনে বাপ্পী ও জলি

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

ঢালিউডে জুটি হয়ে বাপ্পী ও জলি বেশকিছু ছবিতে কাজ শুরু করেছেন। ছবিগুলো হলো ‘ডেঞ্জার জোন’, ‘অচেনা পৃথিবী’ ও ‘রাজ: দ্য নিউ সুলতান’। এরমধ্যে তাদের অভিনীত বেলাল সানি পরিচালিত ‘ডেঞ্জার জোন’ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আর কয়েকদিন পরই ‘রাজ: দ্য নিউ সুলতান’ নামে নতুন ছবির কাজ শুরু করবেন তারা। এ ছবিটি নিয়ে বাপ্পি বলেন, ‘ডেঞ্জার জোন’ ছবির কাজটি ভালো হয়েছে। আর সামনেই ‘রাজ: দ্য নিউ সুলতান’  ছবির কাজ শুরু করতে যাচ্ছি।

এ ছবির কাহিনীটা ভিন্ন ধরনের। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছি আমি। দেশের পাশাপাশি কাহিনীর প্রয়োজনে বিদেশেও এ ছবির দৃশ্যধারণ হবে। সেই কাজে ২০শে নভেম্বর লন্ডনে যাওয়ার কথা রয়েছে আমাদের। এবারই প্রথম কোনো ছবির কাজে লন্ডনে যাব আমি। এটি পরিচালনা করছেন সালমান বিন আকরাম। জলি বলেন, আমি ও বাপ্পি আমরা দুজনই জাজ মাল্টিমিডিয়া থেকে এসেছি। চলচ্চিত্রে বাপ্পি আমার অনেক সিনিয়র। তাই তার কাজের অভিজ্ঞতাও আমার চেয়ে বেশি। কাজের সময় সহশিল্পী হিসেবে বাপ্পীর কাছ থেকে ভালো সহযোগিতা পাচ্ছি। আর ঢাকার পাশাপাশি আমরা কয়েকদিন পরই লন্ডনে ‘রাজ: দ্য নিউ সুলতান’ ছবির কাজ করব। আমিও কোনো ছবির কাজে প্রথমবার লন্ডনে যাব।

Share Button

     এ জাতীয় আরো খবর