March 26, 2026, 2:23 pm

সংবাদ শিরোনাম
এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প

পালং পাকোড়া

পালং পাকোড়া

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

শীতকাল এসে গেছে। বাজার সয়লাব পালং শাকের মতো শীতের মজার মজার সব শাকে। এ সময় পালং-চিংড়ি, পালং-পনিরসহ কত খাবারে এই শাক যুক্ত হয় তার ইয়ত্তা নেই। তাহলে পালং শাকের পাকোড়া কেন বাদ যাবে। আজকেই হয়ে যাক পালং পাকোড়া-

 

উপকরণ:

পালং শাক: দুই আটি (মিহি করে কুচনো),

ডিম:  ২টি

কাঁচা মরিচ কুচি: ১ কাপ,

ধনেপাতা কুচি: ১ কাপ,

পেঁয়াজ কুচি: ১ কাপ,

বেসন আর ময়দা মেশানো: ২-৩ কাপ,

লবণ: আন্দাজ মতো,

হলুদ: এক চামচ।

পালং পকোড়া বানানোর পদ্ধতি:

মিহি করে কুচনো পালং শাক, ডিম, লবণ, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, হলুদ, পেঁয়াজ কুচি, বেসন আর ময়দা মিশিয়ে দিয়ে ভাল করে মাখুন।

মাখা হয়ে গেলে মিশ্রণটি একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণ (১৫-২০ মিনিট) রেখে দিতে হবে। ১৫-২০ মিনিট পর একটি পাত্রে তেল গরম করে মিশ্রণ থেকে সমপরিমাণে পালং-মাখা নিয়ে ডুবো তেলে ভাজুন। এই ভাবে সবটা ভাজা হয়ে গেলে তেতুল কিংবা টমেটো সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মুচমুচে মুখরোচক পালং পাকোড়া।

Share Button

     এ জাতীয় আরো খবর