December 11, 2025, 8:38 pm

সংবাদ শিরোনাম
জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায়

বিচার বিভাগ ভারমুক্ত হল : অ্যাটর্নি জেনারেল

বিচার বিভাগ ভারমুক্ত হল : অ্যাটর্নি জেনারেল

ডিটেকটিভ নিউজ ডেস্ক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করায় বিচার বিভাগ ভারমুক্ত হল বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। গত রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
.
মাহবুবে আলম বলেন, প্রধান বিচারপতির সাথে আপিল বিভাগের অন্যান্য বিচারপতিরা বসতে অনিহা প্রকাশ করেছেন, যা সুপ্রিম কোর্টের ওয়েব সাইডে প্রকাশ করা হয়েছে। সুরেন্দ্র কুমার সিনহার সাথে অন্য বিচারপতিরা এজলাসে বসতে না চাইলে তার পদত্যাগ করা ছাড়া অন্য কোনো পথ থাকে না।

তিনি বলেন, এখন যারা প্রধান বিচারপতির পদত্যাগ নিয়ে নানা ধরনের সমালোচনা করছেন, বক্তব্য দিচ্ছেন এগুলো অপ্রাসঙ্গিক। বিচার বিভাগের কোনো লোক যদি দুর্নীতি করে তাহলে তার পদে থাকা উচিত নয়।

প্রধান বিচারপতির পদত্যাগে কোনো ধরনের সাংবিধানিক শূন্যতা তৈরি হয়নি উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, প্রধান বিচারপতি পদে কাউকে নিয়োগ না দেওয়া পর্যন্ত মো. আব্দুল ওয়াহহাব মিঞা জ্যেষ্ঠ বিচারপতি হিসেবে এই (প্রধান বিচারপতি) পদে দায়িত্ব পালন করবেন।

মাহবুবে আলম বলেন, সুরেন্দ্র কুমার সিনহা এ পর্যন্ত যতগুলো রায় ঘোষণা করেছেন সেগুলোতে কোনো ধরনের প্রভাব পড়বে না।

সুরেন্দ্র কুমার সিনহা পদত্যাগ করায় ষোড়শ সংশোধনীর রায় পুনর্বিবেচনা চেয়ে রিভিউ আবেদনে শুনানিতে কোনো ধরনের সমস্যা হবে না বলেও জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর