March 25, 2026, 7:32 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ত্বকের উজ্জ্বলতায় লেবু

ত্বকের উজ্জ্বলতায় লেবু

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

ভিটামিন সি এর চমৎকার উৎস লেবু। এই ভিটামিন প্রাকৃতিক উপায়েই যতœ নেয় ত্বকের। পাশাপাশি লেবুর অ্যাসিডিক উপাদান ত্বকের মরা চামড়া দূর করে ত্বক উজ্জ্বল ও মসৃণ করে। লেবুর অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ব্রণের জন্য দায়ী জীবাণু দূর করতে কার্যকর। জেনে নিন কোন ধরনের ত্বকে কীভাবে ব্যবহার করবেন লেবুর ফেসপ্যাক।

তৈলাক্ত ত্বকের যতেœ

১ টেবিল চামচ মুলতানি মাটির সঙ্গে ২ টেবিল চামচ লেবুর রস মেশান। কয়েক ফোঁটা গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। পরিষ্কার ত্বকে মিশ্রণটি লাগিয়ে রাখুন। পুরোপুরি শুকানোর আগেই ঠা-া পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফেসপ্যাকটি ত্বকের অতিরিক্ত তেল দূর করবে। পাশাপাশি ভেতর থেকে ত্বক রাখবে ঠা-া।

শুষ্ক ত্বকের জন্য

২ টেবিল চামচ লেবুর রস, ১ টেবিল চামচ মধু ও কয়েক আমন্ড অয়েল মিশিয়ে নিন। মিশ্রণটি পরিষ্কার ও শুকনা ত্বকে লাগান। ২০ মিনিট পর ঠা-া পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে ত্বক রাখবে মসৃণ ও কোমল।

সংবেদনশীল ত্বকের যতেœ

যাদের ত্বক খুব সংবেদনশীল, তারা ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক। ১ টেবিল চামচ টক দই, ১ টেবিল চামচ লেবুর রস, কয়েক ফোঁটা চন্দনের তেল ও কয়েক ফোঁটা গোলাপজল একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে আধা ঘণ্টা লাগিয়ে রেখে ঠা-া পানি দিয়ে ধুয়ে ফেলুন।

স্বাভাবিক ত্বকের জন্য

১ চা চামচ টমেটোর রসের সঙ্গে ১ চা চামচ ওটমিল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ঘষে ঘষে উঠিয়ে ফেলুন।

Share Button

     এ জাতীয় আরো খবর