March 24, 2026, 11:59 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ডায়াবেটিস: ২০৩০ নাগাদ আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ছাড়াবে

ডায়াবেটিস: ২০৩০ নাগাদ আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ছাড়াবে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

বিশ্বজুড়ে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বর্তমানে বিশ্বে ৪০ কোটি ৬০ লাখ মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত।

২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৫১ কোটি ১০ লাখে। যার অর্ধেকের বেশিই ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের বাসিন্দা হবেন বলে ধারণা প্রকাশ করেছেন গবেষকরা।

‘দ্য লানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রাইনোলজি’ জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ২০৩০ সাল নাগাদ চীনে ১৩ কোটি, ভারতে নয় কোটি ৮০ লাখ এবং যুক্তরাষ্ট্রে তিন কোটি ২০ লাখ মানুষ টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হবেন।

ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের তথ্য এবং আরও ১৪টি গবেষণার ফল বিশ্লেষণ করে গবেষকরা এই গবেষণা প্রতিবেদন প্রস্তুত করেছেন।

গবেষকদের একজন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সঞ্জয় বসু বলেন, “আগামী ১২ বছরে বয়স, নগরায়ন এবং খাদ্যাভাস ও কায়িক শ্রমের অভ্যাসে পরিবর্তনের কারণে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হওয়া আশেঙ্কাজনক হারে বেড়ে যাবে।”

Share Button

     এ জাতীয় আরো খবর