April 7, 2026, 4:55 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

নির্বাচনী মাঠ থেকে পালিয়ে যাবেন না, বিএনপিকে হাছান মাহমুদ

নির্বাচনী মাঠ থেকে পালিয়ে যাবেন না, বিএনপিকে হাছান মাহমুদ

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

নির্বাচনী মাঠ থেকে পালিয়ে না যেতে বিএনপির প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, আমি তাদের কাছে অনুরোধ জানাব, দয়া করে নির্বাচনী মাঠ থেকে পালাবেন না। এই নির্বাচনের মাধ্যমে আমরা প্রমাণ করে দেব, দেশের মানুষ মুক্তিযুদ্ধের সঙ্গে আছেন, শেখ হাসিনার সঙ্গে আছেন। হাছান মাহমুদ গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত সাংবাদিক ত্রিদিব দস্তিদারের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহবান জানান। সংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমারের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। ‘নির্বাচন থেকে আওয়ামী লীগ পালাতে চায়’ বিএনপি নেতা মওদুদ আহমেদের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, আসলে তারা নির্বাচনী মাঠে নেমে বুঝতে পেরেছে মাঠ তাদের অনুকূলে নেই। এটা বুঝতে পেরে তারা এখন নির্বাচনী মাঠ থেকে পালাতে চায় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তিনি বলেন, বিএনপি নির্বাচনী মাঠে নেমে বুঝতে পেরেছে মাঠ তাদের অনুকূলে নেই, তাই দলটি পালানোর চেষ্টা করছে। এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ প্রমাণ করবে জনগণ শেখ হাসিনার সঙ্গে আছে।

Share Button

     এ জাতীয় আরো খবর