March 25, 2026, 1:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

অগ্ন্যাশয়ে ক্যান্সার স্থূলতা থেকে

অগ্ন্যাশয়ে ক্যান্সার স্থূলতা থেকে

ডিটেকটিভ লাইফস্টাইল ডেস্ক

কৈশোরের স্থূলতা থেকে পরবর্তী জীবনে অগ্ন্যাশয়ে ক্যান্সার হওয়ার ঝুঁকি চারগুন বেশি।

এই তথ্য উঠে এসেছে তেল আবিব ইউনিভার্সিটির এক গবেষণায়।

গবেষকরা ১০ লাখ ৮৭ হাজার ৩৫৪ জন পুরুষ আর ৭ লাখ ৭ হাজার ২১২ জন নারীকে নিয়ে এই গবেষণা চালান, যাদের বয়স ছিল ১৬ থেকে ১৯ বছরের মধ্যে। ‘ক্যান্সার’ নামক জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়।

গবেষণায় দেখা যায় অতিরিক্ত ওজন এমনকি সাধারণ মাত্রার অতিরিক্ত ওজনও অগ্ন্যাশয় ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

স্বাভাবিক ওজনের তুলনায় স্থূল পুরুষদের অগ্ন্যাশয় ক্যান্সার হওয়ার আশঙ্কা ৩.৬৭ গুন বেশি, আর নারীদের ক্ষেত্রে তা ৪.০৭ গুন বেশি।

আবার স্বাভাবিক বিএমআই’য়ের নিম্নমাত্রায় থাকা পুরুষদের তুলনায় স্বাভাবিক বিএমআই’য়ের উচ্চমাত্রার পুরুষ ও স্থূলকায় পুরুষদের ক্যান্সার হওয়ার ঝুঁকি যথাক্রমে ৪৯ শতাংশ এবং ৯৭ শতাংশ বেশি।

বিশ্বব্যাপি ক্যান্সারে মুত্যুর কারণ হিসেবে ষষ্ঠ স্থানে রয়েছে অগ্ন্যাশয় ক্যান্সার। আর কৈশোর বা তরুণ বয়সে স্থূলতা এই রোগের প্রকোপ বাড়ানোর পেছনে দায়ী।

এই রোগে আক্রান্ত রোগী বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এবং বিগত ৪০ বছরে তাতে সামান্যই পরিবর্তন এসেছে।

অগ্ন্যাশয় ক্যান্সার আক্রান্ত টিস্যুতে থাকা জটিল রাসায়নিক, জৈবিক, ‘বায়ো-মেকানিকাল’ এবং গঠনগত বিভিন্ন বিষয়ের কারণে এই রোগ সারানো অত্যন্ত কঠিন।

“স্থূলতার কারণে হওয়া ‘সিস্টেমিক ইনফ্লামেইশন’ অন্ত্রের প্রদাহ অগ্ন্যাশয় ক্যান্সারের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ওজন নিয়ন্ত্রণ এই রোগের একটি উল্লেখযোগ্য প্রতিরোধক ব্যবস্থা।” বলেন গবেষকরা।

Share Button

     এ জাতীয় আরো খবর